প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
বিশ্বব্যাপী খাদ্য সংকট সমাধানে প্রস্তুত রাশিয়া: পুতিন বৈশ্বিক খাদ্য সমস্যার সমাধানে অবদান রাখতে রাশিয়া প্রস্তুত। বিশেষ করে গরিব দেশগুলোকে সাহায্যের ক্ষেত্রে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার (৯ অক্টোবর) কৃষি ও প্রক্রিয়াজাতকরণ শিল্প শ্রমিক দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় এ কথা বলেন। খবর রাশিয়ার সংবাদমাধ্যম তাসের। পুতিন বলেন, অভ্যন্তরীণ সব চাহিদা আমার মিটিয়ে যাচ্ছি। তাছাড়া রপ্তানি বাড়ানোর দিকেও নজর দিচ্ছি। বৈশ্বিক খাদ্য সমস্যা দূর করতে প্রস্তুতির পাশাপাশি গরিব দেশগুলোকে প্রয়োজনীয় সহযোগিতার কথাও জানান পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, কৃষি ও প্রক্রিয়াকরণ শিল্পের কর্মীদের চেষ্টার ফলেই ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। পুতিন আরও বলেন, পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার ফলে কৃষিখাতে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। তবে এগুলোকে যৌথভাবে সমাধান করা হবে। নিষেধাজ্ঞাকে ব্যবহার করে নিজেদের উন্নয়ন করতে হবে বলেও জানান তিনি। ইউক্রেন ও রাশিয়া বিশ্বব্যাপী খাদ্যের ১০ ভাগের এক ভাগ সরবরাহ করে। তারা বিশ্বের গম রপ্তানির ৩০ শতাংশের পাশাপাশি সূর্যমুখী তেলের ৬০ শতাংশ উৎপাদন করে। কমপক্ষে ২৬টি দেশ তাদের অর্ধেকের...