রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
General Secretary's offensive video leaked, Rajshahi Metropolitan Awami League and allied organizations came to the field
সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ফাঁস, মাঠে নামল রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ফাঁস ইস্যুতে এবার মাঠে নামল রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। প্রথমবারের মতো সমাবেশ করে সাধারণ সম্পাদক ডাবলু সরকারের বহিষ্কারের দাবি করেছেন। সোমবার (২৭ মার্চ) সকালে নগরীর লক্ষ্মীপুর মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ পালিত হয়। এতে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে থাকা নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এই মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন। পরিচালনা করেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক। কর্মসূচিতে বক্তারা বলেন, এই ঘটনার পর কেন্দ্র কী ব্যবস্থা নিচ্ছে, সেই অপেক্ষায় তারা এত দিন বসে ছিলেন। কিন্তু কেন্দ্র কোনো ব্যবস্থা নিচ্ছে না দেখে তারা মাঠে নামলেন। এর আগে ১৭ ফেব্রুয়ারি ডাবলু সরকারের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে বিবস্ত্র অবস্থায় ভিডিও কলে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাকে। ডাবলু সরকার ...