Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label #yaba #heroin

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Large quantities of yaba and heroin were recovered at Shibganj border

 শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে ৫৯ বিজিবি সদ্যসরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় পৌনে ৬৩ লক্ষ টাকা মূল্যের ১২ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। গত রোববার রাতে হুদমাপাড়া এলাকায় এ অভিযান চালায় বিজিবি সদস্যরা।  ৫৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লার নেতৃত্বে আজমতপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৮১/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুরের হুদমাপাড়া এলাকায় রোববার রাত ৯ টার দিকে টহল দেয়ার সময় ১ চোরাকারবারীকে দেখতে পায়।  এসময় তাকে ধাওয়া করলে সে ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত ব্যাগটিতে তল্লাশি চালিয়ে ১২ হাজার ইয়াবা ও ১ কেজি ২৮০ গ্রামে হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। যার মূল্য প্রায় ৬২ লক্ষ ৮০ হাজার টাকা।