প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএমএল-এন সভাপতি শাহবাজ শরীফ। সোমবার বিকেলে তিনি ১৬৪ ভোট পেয়ে সংসদের নিম্নকক্ষে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমরান খানের দল পিটিআই-এর সহ-সভাপতি শাহ মাহমুদ কুরেশি এবং সম্প্রতি বিদায় নেওয়া পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু তার নেতৃত্বে পিটিআই আইনপ্রণেতারা ভোটের সময় অধিবেশন বয়কট করেন। ফলে প্রতিদ্বন্দ্বী ছিল না। সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৭২ সদস্যের সমর্থন প্রয়োজন, শাহবাজ ১৭৪ ভোট পেয়েছিলেন।ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে সাংসদরা শাহবাজ ও নওয়াজ শরিফের পক্ষে স্লোগান দিতে থাকেন। শাহবাজ শরিফ নওয়াজ শরিফের ছোট ভাই। প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণে শাহবাজ "পাকিস্তানকে বাঁচানোর" জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানান। তিনি বলেন, পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হয়েছে।এটা মন্দের উপর ভালোর জয়। তথ্যসূত্রঃ বাংলানিউজ ।