প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
নগরীর পদ্মায় ধরা পড়লো ৫৫ কেজির বাঘাইড় মাছ পদ্মা নদীতে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রাজশাহী নগরীর ধরমপুর জাহাজঘাট এলাকার পদ্মা নদীতে থেকে মাছটি ধরা পড়ে। শুক্রবার ভোরবেলায় জেলে শাহজামান পদ্মা নদীতে মাছ ধরতে যায়। এসময় তার জালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। অন্য জেলেদের সহযোগিতায় মাছটি নদীর পাড়ে নিয়ে আসা হয়। সেখানেই মাছটি বিক্রি করে দেয়া হয়। জেলে শাহজামান বলেন, নদীতে জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। পরে কৌশলে অন্য জেলে ও স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরে টেনে তুলতে সক্ষম হই। খবর পেয়ে এক পাইকারি মাছ বিক্রেতা মাছটি দামদর করে কিনে নিয়ে যায়। তার কাছে ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে। মাছটি কিনেছেন ফজলুর রহমান নামের এক ব্যবসায়ী। তিনি বলেন, পদ্মায় এতো বড় বাঘাইড় ধরা পড়ার কথা শুনে এখানে আসি। দামদর করে ৫০ হাজার টাকায় কিনেছি। এই মাছ ঢাকার আড়তে পাঠানো হবে। সেখানে ৫৫ থেকে ৬০ হাজার টাকায় বিক্রি করবো। কারণ এই মাছ পাঠাতে খরচ হবে এর জন্য দামও বেড়ে যাবে। রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা ...