প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
পরিবেশগত সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭তম পরিবেশগত পারফরম্যান্স সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ১৭৭তম হয়েছে বাংলাদেশ। এ তালিকায় সবার তলানিতে রয়েছে প্রতিবেশী ভারত। আরেক প্রতিবেশী পাকিস্তানের অবস্থান বাংলাদেশের চেয়ে একধাপ ওপরে। সম্প্রতি প্রকাশিত পরিবেশগত পারফরম্যান্স সূচকের (ইপিআই) দ্বিবার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বিশ্বের ১৮০টি দেশের পরিবেশগত পারফরম্যান্স তুলনা ও বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ইপিআই-২০২২। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশের পরিবেশগত পারফরম্যান্সের ওপর নম্বর দিয়ে এই র্যাংকিং নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি ও কলম্বিয়া ইউনিভার্সিটি। গত এক দশকে এসব দেশের পরিবেশগত অবস্থান কীভাবে পরিবর্তিত হয়েছে, সেই চিত্রও তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। এবারের র্যাংকিংয়ে পরিবেশগত পারফরম্যান্সে সবার শীর্ষে রয়েছে ডেনমার্ক। তাদের ইপিআই স্কোর ৭৭ দশমিক ৯০। গত এক দশকে স্ক্যান্ডিনেভিয়ান দেশটির ইপিআই স্কোর বেড়েছে ১৪ দশমিক ৯০। ৭৭ দশমিক ৭০ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। এক দশকে তাদের উন্নতি হয়েছে ২৩ পয়েন্ট। শীর্...