রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
দাবানল মোকাবিলায় যুক্তরাষ্ট্র ছাগল নামাচ্ছে দাবানল মোকাবিলায় ব্যতিক্রমি পথ খুঁজে পেয়েছে ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ। দাবানল ছড়িয়ে পড়ার বড় কারণ যে ঝোপঝাড়, সেগুলো পরিষ্কার করতে ছাগলের পাল কাজে লাগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যটি। সারাক্ষণ পেটভরা ক্ষুধা নিয়ে ঘোরা একপাল ছাগল একদিনে প্রায় এক একর জমির ঝোঁপ-জঙ্গল সাফ করে দিতে পারে। তাই দাবানল ছড়িয়ে পড়া কমাতে দারুণ কার্যকর ও পরিবেশবান্ধব উপায় এটি। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনাগুলো ঘটেছে । ১৯৮০ সালের পর সেগুলো আরও নিয়মিত, ধ্বংসাত্মক ও বৃহত্তর হয়ে উঠেছে। এ ব্যাপারে ছাগল পালনকারী মাইকেল চোই বলেন, আমরা ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। যতদূর বলতে পারি, এটি সবার জন্যই জয়। ছাগল পালন ও সেগুলো লিজ দেয়া চোই’র পারিবারিক ব্যবসা। তার পালে প্রায় ৭শো ছাগল আছে। এসব ছাগল দমকল বিভাগ, স্কুলসহ বিভিন্ন গ্রাহকের কাছে ভাড়া দেয়া হয়। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে চাহিদা বাড়ায় ছাগলের সংখ্যা বাড়াতে হয়েছে তাকে। চোই বলেন, আমি মনে করি, এই ধারণা এবং পরিবেশগত প্রভাব সম্পর্...