রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
নদীভাঙনের কারণে নির্বাচনী এলাকা নিয়ে জটিলতা ভারত হয়ে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা। প্রায় পাঁচ দশক ধরে আগ্রাসী এ নদীতে বিলীন হয়েছে মানুষের আবাদি জমি, ভিটা মাটিসহ সরকারি-বেসরকারি অসংখ্য স্থাপনা। বাড়ি ঘর জমি হারিয়ে নিঃস্ব হয়ে স্থানান্তরিত হয়েছেন বহু পরিবার। পদ্মার ভাঙনের ফলে শিবগঞ্জ উপজেলার উজিরপুর, পাঁকা ও দুর্লভপুর এই তিন ইউনিয়নের হাজার হাজার বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বিশেষ করে ভাঙনের কবলে পড়ে উজিরপুর ইউনিয়নের প্রায় ৫০ শতাংশ বাসিন্দা পার্শ্ববর্তী পাঁকা, দুর্লভপুর ও ছত্রাজিতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসবাস শুরু করেছেন। এছাড়াও কিছু পরিবার শিবগঞ্জ পৌর এলাকায় স্থায়ী আবাসনও গড়েছেন। এক ওয়ার্ডের বাসিন্দা অন্য ওয়ার্ডে স্থায়ী আবাসন বানিয়ে বসবাস করছেন। এতে নদী তীরবর্তী এলাকার নির্বাচনী এলাকা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। ২০২১ সালের ২০ জানুয়ারি (মঙ্গলবার) নির্বাচনী সীমানা নিষ্পত্তির আবেদন চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছিলেন উজিরপুর ইউনিয়নের সাবেক মেম্বার রফিকুল ইসলাম। আবেদনের একটি অনুলিপি জেলা নির্বাচন কর্মকর্তার কাছেও জমা দিয়েছিলে...