প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
ঘুষ নিয়ে ভাইরাল ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত জমির নামজারিতে (খারিজ) প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার নামে করা হয়েছে বিভাগীয় মামলা। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুহাম্মদ শরিফুল হক সোনার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তাই দুর্নীতি ও ঘুষের ব্যাপারে কোনো ধরনের আপোষ করা হবে না। ওই কর্মকর্তার ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঘটনাটি আমরা জানতে পারি। এরপর সকালে ওই ভিডিও দেখে এবং অভিযোগ তদন্ত করা হয়। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা প্রশাসক মহোদয় সরদহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তারকে সাময়িক বরখাস্ত করেছেন। পাশপাপাশি তার নামে বিভাগীয় মামলা করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে ওই কর্মকর্তার স্থলে অন্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে শুক্রবার (২৫ নভেম্বর) রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনি...