প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
এবার পুতিনের মেয়েদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়েদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্রবার নিষেধাজ্ঞার তালিকায় তাদের যুক্ত করে যুক্তরাজ্য বলেছে এর উদ্দেশ্য রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহলের লাইফস্টাইলকে লক্ষ্যবস্তু বানানো। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর যুক্তরাজ্য এবং তাদের পশ্চিমা মিত্ররা মস্কোর অভিজাতদের ওপর বেশ কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া রাশিয়ার মূল শিল্প এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় তাদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাজ্যের নতুন আরোপিত নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন পুতিনের দুই প্রাপ্তবয়স্ক মেয়ে মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভা। এছাড়া রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মেয়ে সের্গেইভনা ভিনোকুরোভা রয়েছেন নিষেধাজ্ঞার তালিকায়। এই তিনজনের বিরুদ্ধে আগেই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এক বিবৃতিতে বলেন, আমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞা প্যাকেজ আঘাত করছে অভিজাত এবং তাদের পরিবারকে। এতে রুশ অর্থনীতির যেভাবে অবনতি হচ্ছে তা সোভিয়েত ইউনিয়নের...