Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Prime

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

What the President and Prime Minister of India said in their Independence Day greetings

  ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় যা বলেছেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লেখা পৃথক চিঠিতে এই শুভেচ্ছা জানানোর কথা বুধবার ঢাকায় ভারতীয় হাই কমিশন জানিয়েছে।  রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে দ্রৌপদী মুর্মু বলেছেন, “ভারত সরকার, জনগণ এবং ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ” তিনি লিখেছেন, “বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুমুখী, যেখানে আমাদের সহযোগিতা বাণিজ্য, বহুমুখী যোগাযোগ, উন্নয়ন সহযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক সহযোগিতা ও জনগণের সঙ্গে জনগণের পারস্পরিক বিনিময়ের মতো বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত।  দ্রৌপদী মুর্মু বলেন, “ভারতের ‘প্রতিবেশী প্রথম’ ও ‘অ্যাক্ট ইস্ট’ নীতি, সাগর ডকট্রিন এবং ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে...

Was it right to give safe exit to former Prime Minister Sheikh Hasina?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেফ এক্সিট দেয়া কি ঠিক ছিল?  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেফ এক্সিট দেয়া কি ঠিক ছিল? নাকি তাকে দেশে রেখে বিচার করা উচিত? অনেকের মনেই রয়েছে এমন প্রশ্ন। এবার কানাডা ভিত্তিক বাংলা গণমাধ্যম, নাগরিক টেলিভিশনের সাথে আলাপচারিতায় এই প্রশ্নের জবাব দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।  সম্প্রতি নাগরিক টেলিভিশনের সাথে এক টেলিফোন আলাপে সেনাপ্রধান বলেন, আমি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছিলাম। তখন জানতে পারি, শেখ হাসিনা চলে যাচ্ছেন। তবে দেশ ছেড়ে চলে যাচ্ছেন এটি জানতাম না। আমি মনে করি, দেশে থাকলে শেখ হাসিনার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারতো।  একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক, এটি কেউ চাইবে না। এটি নিশ্চয়ই কাম্য নয়।  তিনি বলেন, সবাই একসাথে কাজ করলে দেশ সংস্কার করা সম্ভব হবে। একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারব।  সেনাবাহিনীও সরকারের সাথে রয়েছে, কাজ করছে। সেই লক্ষ্যে আমাদের যেতে হবেই, কারণ এই কার্যক্রমকে অর্ধেক সম্পন্ন অবস্থায় রাখা যাবে না। এই লক্ষ্য থেকে ফিরে যাওয়ার সুযোগ নেই।  জনগণের উদ্দেশে তিনি বলেন, অনেকে গুজব ছড়াচ্ছে। সত্যের ...

The Prime Minister handed over Ekushey Padak to 21 people

প্রধানমন্ত্রী একুশে পদক তুলে দিলেন ২১ জনের হাতে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শেখ হাসিনা ২১ জনের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক তুলে দিয়েছেন।  মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরা এবং তাদের স্বজনদের হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এবার ভাষা আন্দোলন ক্যাটাগরিতে মরণোত্তর একুশে পদক পেলেন দু’জন। এরা হলেন- মৌ. আশরাফুদ্দীন আহমদ এবং বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)  শিল্পকলার বিভিন্ন শ্রেণিতে ১১ জন পেলেন এই পদক।  সংগীতে পেলেন জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব।  অভিনয়ে অবদান রাখায় ডলি জহুর এবং এমএ আলমগীর, আবৃতিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) এবং রূপা চক্রবর্তী, নৃত্যকলায় শিবলী মোহাম্মদ এবং চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ।  মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী, সমাজসেবায় মো. জিয়াউল হক ও আলহাজ...

Prime Minister in Washington

  প্রধানমন্ত্রী ওয়াশিংটনে নিউইয়র্ক থেকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও অনুষ্ঠানে যোগদানের পর তিনি এখানে এসে পৌঁছালেন।  বাসস জানায়, রোববার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৬টায় সড়ক পথে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন পৌঁছালে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান।  এর আগে বেলা সাড়ে ১২টায় তার নিউইয়র্কে সফরকালীন আবাসস্থল দ্য লোটে নিউইয়র্ক থেকে গাড়িতে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী।  ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত তিনি লন্ডনে অবস্থান করবেন। সফর শেষে প্রধানমন্ত্রী স্বদেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন এবং ৪ অক্টোবর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।  জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। তথ্যসূত্র: বাংলানিউজ

Prime Minister Sheikh Hasina on her way to New York

  Prime Minister Sheikh Hasina on her way to New York প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।  প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০.১২ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম বাসসকে এসব কথা জানান।  প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে একাধিক মন্ত্রী, চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশ মহাপরিদর্শক ও কূটনৈতিক কোরের প্রধান উপস্থিত ছিলেন।  এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ সেপ্টেম্বর সকাল ৯ টায় (নিউ ইয়র্ক সময়) ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন। আর প্রধানমন্ত্রী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে অবস্থান করবেন।  প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে (বিএ-২৯২) রাত ১০টা ৪৫ মিনিটে (ওয়াশিংটন সময়) লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন ।...

'You are very popular', on seeing Modi, Biden hugged him, asked for his autograph -

  ‘আপনি তো ভীষণ জনপ্রিয়’, মোদিকে দেখামাত্র জড়িয়ে ধরলেন বাইডেন, চাইলেন অটোগ্রাফ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় ‘মুগ্ধ’ মার্কিন প্রেসিডেন্টও। তাঁকে জড়িয়ে ধরে চাইলেন অটোগ্রাফও। জি-৭ সম্মেলন উপলক্ষে জাপানে রয়েছেন ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা। সেখানে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হাগ ডিপ্লম্যাসি’ বা ‘আলিঙ্গন কূটনীতি’র ছবি ধরা পড়ে।  দেখামাত্রই তাঁকে জড়িয়ে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। সম্মেলেনে ফাঁকেই ব্যক্তিগত আলাপচারিতায় মজেছিলেন বাইডেন, মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। সেখানেই ভারতের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার প্রসঙ্গ উঠে আসে।  আগামী মাসে আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ওয়াশিংটনে তাঁর নৈশভোজের অনুষ্ঠান রয়েছে। যেখানে প্রবাসী ভারতীয়রা অংশ নেবেন। হাজির থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিরা। সেই অনুষ্ঠানের টিকিট দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।  মজার ছলে বাইডেন বলেন,  “আপনি আমার জন্য় বড় সমস্যা তৈরি করছেন। আগামী মাসে ওয়াশিংটনে আমরা আপনাদের জন্য নৈশভোজের আয়োজ...

The family of Finnish Prime Minister Sana Marin is breaking up

সংসার ভাঙছে ফিনিশ প্রধানমন্ত্রী সানা মারিনের বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ফিনিশ প্রধানমন্ত্রী সানা মারিন ও তার স্বামী মার্কাস রাইকোনেন। ১৯ বছর একসঙ্গে থাকার পর এই ঘোষণা দিলেন তারা।  বুধবার (১০ মে) মারিন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানান, আমরা দুইজনেই বিচ্ছেদের আবেদন করেছি।  ১৯ বছর একসঙ্গে থাকা ও আমাদের প্রিয় কন্যার জন্য কৃতজ্ঞ।  তিনি বলেন, আমরা এখনো ভালো বন্ধু এবং একে অপরের ওপর শ্রদ্ধাশীল। ভবিষতে পরিবার হিসেবে আমরা একসঙ্গে সময় কাটাবো।  মারিনের স্বামী মার্কাস রাইকোনেন একজন ব্যবসায়ী ও সাবেক পেশাদার ফুটবলার। দীর্ঘ সম্পর্কের পর ২০২০ সালে তাদের বিয়ে হয়।  গত এপ্রিলে ফিনল্যান্ডের সংসদ নির্বাচনে হেরে যান মারিন। এতে জয়লাভ করে দেশটির ডানপস্থি দল ন্যাশনাল কোয়ালিশন পার্টি। তবে নতুন জোট সরকার গঠনের পূর্ব পর্যন্ত তিনি অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।  গত বছরের আগস্টে পার্টি করার ভিডিও ফাঁস হওয়ার পর ব্যাপক তোলপাড় শুরু হয় সানা মারিনকে নিয়ে।  ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি দেশটির কয়েকজন সেলিব্রেটি ও তার বন্ধুদের সঙ্গে নাচছেন ও গান গাইছেন।  এ ...