Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Indian

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Half dog, half wolf! Price 500 million! An Indian man bought the world's most expensive sarma

অর্ধেক কুকুর, অর্ধেক নেকড়ে! দাম ৫০ কোটি! বিশ্বের সবচেয়ে দামি শর্মা কিনলেন এক ভারতীয় ব্যক্তি একটি কুকুরের দাম ৫০ কোটি টাকা, ঠিকই পড়ছেন। ৫০ কোটি। নাম ক্যাডাবম্ব ওকামি। বিশ্বের সবচেয়ে দামি পোষ্য হিসাবে সারমেয় জগতের মুখ উজ্জ্বল করছে এই কুকুর।  বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কুকুরটি। কুকুরটিকে কিনেছেন বেঙ্গালুরুর একজন বিখ্যাত ডগ ব্রিডার এস সতীশ। বিশেষজ্ঞদের মতে, ক্যাডাবম্ব ওকামি একটি মিশ্র প্রজাতির কুকুর।  বন্য নেকড়ে এবং সাদা ককেশীয় শেফার্ডের সংমিশ্রণে প্রথমবার তৈরি করা হয়েছে এই ব্রিড। এহেন মিশ্রণের জন্য কুকুরটি দেখতেও অনন্য এবং শক্তিশালী চেহারার।  মাত্র আট মাস বয়সেই কুকুরটির ওজন ৭৫ কেজি ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিন প্রায় তিন কেজি কাঁচা মাংস খায় ক্যাডাবম্ব।   ফেব্রুয়ারি মাসে আমেরিকা থেকে একটি নিলামে কুকুরটিকে কিনেছেন সতীশ। কুকুরটির দাম ৪.৪ মিলিয়ন পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ কোটি টাকার সমান। এই বিশাল মূল্য এটিকে বিশ্বের সবচেয়ে দামি কুকুর বানিয়েছে।  ভারতের বেঙ্গালুরুর একজন বিখ্যাত কুকুর প্রজননকারী এস সতীশ এটি কিনেছেন। এর আগেও বিভিন্ন বিরল প্রজাতির ক...

Despite the tough attitude of the Sunak government, Indians are at the top of the number of immigrants in Britain

  সুনাক সরকারের কঠোর মনোভাবের পরেও ব্রিটেনে অভিবাসী সংখ্যায় শীর্ষে ভারতীয়রা অস্বাভাবিক হারে অভিবাসন সংখ্যা বেড়েছে ব্রিটেনে। যা নিয়ে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিলেন সেদেশের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কিন্তু, তাও দেখা গেল ব্রিটেনে অভিবাসীদের সংখ্যায় অন্যান্য দেশকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে ভারতীয়রা। ২০২৩ সালে অভিবাসনের নিরিখে ভারতের স্থান সবার উপরে।  জানা গিয়েছে, প্রায় আড়াই লাখ ভারতীয় ব্রিটেনের অভিবাসী হয়েছেন। এর মধ্যে শিক্ষা এবং চাকরির কারণটাই সব থেকে বেশি। অভিবাসন নিয়ে ২০২৩ সালের তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। তাতে দেখা গিয়েছে, ১ লাখ ২৭ হাজার চাকরির জন্য, ১ লাখ ১৫ হাজার পড়াশোনার জন্য এবং ৯ হাজার ভারতীয় অন্যান্য কারণে যুক্তরাজ্যের অভিবাসী হয়েছেন।  ব্রিটেনের শেষ জনগণনায় স্পষ্ট হয়ে গিয়েছে যে, ইংল্যান্ড এবং ওয়েলস-এ প্রত্যেক ৬ জনের মধ্যে এক জন এমন রয়েছেন যাঁর জন্ম ব্রিটেনের বাইরে। দেশের বাইরে জন্ম এমন ব্রিটেনবাসীর সংখ্যা ২০০১ সালে ছিল ৪৫ লক্ষের কিছু বেশি। তবে এখন তা এক কোটি পেরিয়ে গিয়েছে।  এবং এর মধ্যে অধিকাংশই ভারতীয়। দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ড, তৃতীয়ে পাকিস্তান ...

Indian teenager in Guinness book for five feet long hair

  পাঁচ ফুট লম্বা চুলের কারণে গিনেস বুকে ভারতীয় কিশোর পুরুষ কিশোর হিসেবে সবচেয়ে লম্বা চুলের মালিক হওয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন ভারতের কিশোর সিদাকদীপ সিং চাহাল। মজার ব্যাপার হলো, এ পর্যন্ত কখনো চুল কাটেননি তিনি।  ভারতের উত্তর প্রদেশের এই কিশোরের চুলের দৈর্ঘ্য ৪ ফুট ৯.৫ ইঞ্চি। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, সপ্তাহে দুইবার চুল পরিষ্কার করেন ১৫ বছর বয়সি এই কিশোর। চুল পরিষ্কারের জন্য মা ভেজানো থেকে শুকানো পর্যন্ত ন্যূনতম এক ঘণ্টা সময় ব্যয় করতে হয় চাহালকে।  সাধারণত চুল পরিষ্কার করতে মায়ের সাহায্য নিতে হয় তাকে। অন্যথায় কেবল চুল পরিষ্কার করতেই চাহাল একদিনের মতো সময় লেগে যায়। এই কিশোর শিখদের মতো তার চুল বেঁধে রাখেন এবং একটি পাগড়ি দিয়ে ঢেকে রাখেন। চাহালের পরিবার ও তার অনেক বন্ধু শিখ। তবে তাদের কারোরই তার মতো লম্বা চুল নেই।  গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ছোটবেলায় চুল শুকানোর জন্য বাইরে গেলে তাকে নিয়ে তামাশা করত তার বন্ধুরা। সে কারণে বড় হয়ে চুল কেটে ফেলতে চেয়েছিলেন সিদাকদীপ সিং চাহাল। তবে বর্তমানে এই লম্বা চুলকেই গর্ব মনে করেন চাহাল।- ঢাকা পোস্ট

Lowering the tricolor and hoisting the Khalistani flag at the Indian Embassy in London

  লন্ডনের ভারতীয় দূতাবাসে তেরঙ্গা নামিয়ে খলিস্তানি পতাকা উত্তোলন ; লন্ডনে ভারতীয় হাই কমিশনে ভারতের জাতীয় পতাকা নামিয়ে দিয়ে নিজেদের পতাকা উত্তোলন করল খলিস্তানিরা। এই ঘটনায় ব্রিটেনের কড়া নিন্দা করেছে ভারত। সর্বোচ্চ রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতীয় বিদেশমন্ত্রক।  খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে গ্রেপ্তারির চেষ্টার প্রতিবাদেই লন্ডনের ভারতীয় হাই কমিশনে হামলা হয়। রবিবার বিকেলে লন্ডনে অবস্থিত ভারতীয় হাই কমিশনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান কয়েকজন খলিস্তানি।  হাতে হলুদ পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে তাঁরা নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে ঢুকে পড়েন। তারপরেই ভারতের পতাকা টেনে নামিয়ে দেন এক ব্যক্তি। সেখানে হলুদ খলিস্তানি পতাকা উত্তোলন করা হয়।  একাধিক ভারত বিরোধী স্লোগান দেন সমবেত প্রতিবাদীরা। গোটা ঘটনার ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে ভারত।  সঙ্গে সঙ্গে ব্রিটিশ প্রশাসনের তীব্র নিন্দা করে বিবৃতি দেয় ভারতীয় বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়, “ভারতীয় হাই কমিশনে নিরাপত্তা দিতে একেবারে ব্যর্থ ব্রিটিশ প্রশাসন। খলিস্তানিরা কী করে হাই কমিশনের চত্বরে ঢুকে পড়ল, তা নিয়ে জব...

'Pathan' set an example in America, only three Hollywood films in front

যশরাজ ফিল্মসের হাত ধরে বড় পর্দায় শাহরুখ খানের রাজকীয় প্রত্যাবর্তনের সাক্ষী বলিউড। তাঁর ‘পাঠান’ বক্স অফিসে নজির গড়ছে। ভারতীয় ছবির সাফল্য পাড়ি দিয়েছে আমেরিকাতেও।  ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ। ‘পাঠান’-এ তাঁর অ্যাকশন দেখতে দলে দলে হলে যাচ্ছেন অনুরাগীরা। মুক্তির পর প্রথম কয়েক দিনেই বিপুল টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। গড়ে ফেলেছে একাধিক নজির। গত বুধবার, ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। রবিবার পঞ্চম দিনে ছবিটি বিশ্ব জুড়ে ৫০০ কোটির বেশি টাকার ব্যবসা করে ফেলেছে। কোনও কোনও পরিসংখ্যানে দাবি, পঞ্চম দিনের শেষে ‘পাঠান’-এর আয় সাড়ে ৫০০ কোটি।  মুক্তির প্রথম ৪ দিনই দেশের বাজারে হাফ সেঞ্চুরি করেছিল ‘পাঠান’। রবিবারও তার অন্যথা হয়নি।  ৫০ কোটির গণ্ডি পেরিয়ে এই ছবি রবিবার দেশে প্রায় ৭০ কোটি টাকার ব্যবসা করেছে।  দেশে এখনও পর্যন্ত ‘পাঠান’-এর মোট আয় ২৮২ কোটি টাকা। শনি ও রবিবার সপ্তাহান্তেই আরও বেশি করে এই ছবি দেখতে হল ভরিয়েছেন মানুষ।  চতুর্থ দিনে দেশের বক্স অফিসে শাহরুখের ছবির আয় ছিল ৫১ কোটি টাকা। সারা বিশ্বে এই ছবির মোট রোজগার শনিবার পর্যন্ত ছিল ৪২৯ কোটি টাকা। রবিবার এক লাফে ৫০...

Indian Muslims are patriotic, this is Shah Rukh Khan's best film in 10 years: Kangana Ranaut on 'Pathan'

 ভারতীয় মুসলিমরা দেশপ্রেমী, দশ বছরে এটিই শাহরুখের সেরা ছবি, ‘পাঠান’ নিয়ে দাবি কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতেই আবার একের পর এক বোমা ফেলে চলেছেন কঙ্গনা রানাউত। না দেখে শুরুতে এক বার ‘পাঠান’ নিয়ে মন্তব্য করেছেন। তাঁর দাবি ছিল, ছবিটি নিয়ে অহেতুক মাতামাতি হচ্ছে।  বক্স অফিসে কত আয় হল তা দিয়ে ছবির গুণাগুণ বিচার হচ্ছে। যদিও ছবিটি দেখার পর অন্য সুর গাইলেন কঙ্গনা। তাঁর মতে, গত দশ বছরে এটিই শাহরুখের সেরা ছবি ।  যাঁরা বলছেন, “পাঠানের বক্স অফিস সাফল্য ঘৃণার ঊর্ধ্বে উঠে ভালবাসার জয়”— শুরুতে তাঁদের বিরুদ্ধে কথা বলেছিলেন কঙ্গনা।  তার পর যখন দেখা গেল, এত বিতর্কের মধ্যেও বয়কটের আহ্বান পিছনে ফেলে প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নামিয়েছে ছবিটি, সেই ইতিবাচক দিকে আলোকপাত করে কঙ্গনা বললেন, ‘‘দেশবাসীর মনোযোগ আকর্ষণ করে ভালবাসা পেয়েছে পাঠান।’’  কঙ্গনার পোস্টের প্রতিক্রিয়ায় এক ব্যক্তি মনে করিয়ে দিতে চান, “কঙ্গনা অভিনীত শেষ ছবি ‘ধকড়’ প্রথম দিনে মাত্র ৫৫ লাখ টাকা আয় করেছে এবং ছবির মূল সংগ্রহ ২.৫৮ কোটি। যদিও পাঠান প্রথম দিনেই আয় করেছে ১০০ কোটির বেশি। এর চেয়ে হতাশাজনক আর কিছুই নয়।”  এই মন...