প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
শিবগঞ্জে গ্রাহকদের কাছ থেকে দেড় কোটি টাকা নিয়ে উধাও পিএফ এনজিও শিবগঞ্জে গ্রাহকের প্রায় দেড় কোটি নিয়ে উধাও হয়েছে ১৫ রশিয়া ফাউন্ডেশন নামে একটি স্থানীয় এনজিও। এনজিও ইদ-উল ফিতরের ছুটিতে এ কা- ঘটিয়েছে ১৫ রশিয়া ফাউন্ডেশন (পিএফ)এর পরিচালক আসদাক ও তার ছেলে আশিক। শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে (নিবন্ধন নং স.সে.অ. নবাব-৪৯৫/১৫) এনজিও শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাটে প্রধান কার্যলয় করে ২০১৪ সাল থেকে অবৈধভাবে ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছিল। সোমবার সকালে সরজমিনে পরিদর্শন করে অফিস বন্ধ পাওয়া গেছে। ১৫ রশিয়া ফাউন্ডেশনের কয়েখজন কর্মী জানান, ইদের আগে আমরা ঠিকমতই অফিস করেছি। ইদের ছুটিতে পরিচালক আসদাক আলি ও তার ছেলে শাখা ব্যবস্থাপক আশিক শাখার ১ কোটি ৪০ লাখ টাকা লোপাট করেছে বলে জানতে পারলাম। শুধু টাকাই নয় অফিসের আসবাবপত্রও নিয়ে গেছে। এখন আমরা চরম বিপাকে। একদিকে গ্রাহকরা আমাদের চাপ সৃষ্টি করছে, অন্যদিকে আমাদের জামানতের টাকাও হারালাম। তারা আরো জানান, পরিচালকের স্ত্রীকে বিষয়টি জানালে তাদেরকে বিভিন্ন ধরনের গালিগালাজ ও খারাপ মামলায় জড়িয়ে দেয়ার হুমকি ধামকি...