রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা ইসরায়েলের, নিহত ১০ ত্রাণের অপেক্ষায় ছিলেন তাঁরা, সেখানেও হল না শেষ রক্ষা। ইসরায়েলি বাহিনির হামলায় প্রাণ গেল ১০ ফিলিস্তিনির। অভিযোগ তাঁদের ওপর গুলি ও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনি। নিহত হয়েছেন ১০ জন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় রেববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, গাজাতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করেছিলেন ফিলিস্তিনিরা। সে সময় হামলাটি চালানো হয়। সেদিনই গাজা শহরের জেইতুন এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনি। তাতে তিনতলা বাড়ি ধসে পড়ে। হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে এখনো পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স পৌঁছতে পারেনি। আহতদের উদ্ধার করে হাসপাতালেও নিয়ে যাওয়াও সম্ভব হয়নি। এদিকে, রোববার ইসরায়েলি সামরিক বাহিনি দক্ষিণ গাজার রাফাহ শহরেও হামলা চালিয়েছে। একটি বাড়িতে বোমা হামলায় এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। তথ্যসূত্র: আজকাল অনলাইন