রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
বিশ্বের সবচেয়ে সুখি দেশ সুইজারল্যান্ড, সবচেয়ে গরিব বিশ্বের গরিব ও দুর্দশাগ্রস্ত দেশগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে আফ্রিকার দেশ জিম্বাবোয়ে। তালিকার নীচে রয়েছে সুইজারল্যান্ড, যার অর্থ তার নাগরিকরা সবচেয়ে সুখি। বুধবার (২৪ মে) প্রকাশিত প্রখ্যাত অর্থনীতিবিদ স্টিভ হ্যানককের তৈরি বার্ষিক দুর্দশা সূচকে (এইচএএমআই) এ তথ্য জানানো হয়। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, ব্যাংকের সুদের হার-সহ একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে বার্ষিক দুর্দশা সূচক (এইচএএমআই) তৈরি করা হয়। ইউক্রেন, সিরিয়া ও সুদানের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোকে পেছনে ফেলে মুদ্রাস্ফীতিতে জর্জরিত জিম্বাবোয়ে অর্থনৈতিক অবস্থার দিক থেকে এক নম্বর দুর্দশাগ্রস্ত দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। ক্রমতালিকার জন্য মোট ১৫৭টি দেশকে বিশ্লেষণ করা হয়। তালিকার প্রথম ১৫টি দেশ হল- জিম্বাবোয়ে, ভেনেজুয়েলা, সিরিয়া, লেবানন, সুদান, আর্জেন্টিনা, ইয়েমেন, ইউক্রেন, কিউবা, তুরস্ক, শ্রীলঙ্কা, হাইতি, অ্যাঙ্গোলা, টোঙ্গা ও ঘানা। সুইজারল্যান্ডের পর দ্বিতীয় সুখী দেশ কুয়েত। তারপরে যথাক্রমে: আয়ারল্যান্ড, জাপান, মালয়েশিয়া, তাইওয়...