Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label killed truck

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

10 illegal immigrants killed in truck overturn in Mexico

  মেক্সিকোতে ট্রাক উল্টে ১০ অবৈধ অভিবাসী নিহত মেক্সিকোতে কার্গো ট্রাক উল্টে দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অবৈধ অভিবাসী। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।  গুয়াতেমালা সীমান্তের কাছে এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। নিহতদের সবাই কিউবান নারী বলেও নিশ্চিত করেছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা। দ্রুত গতিতে ট্রাক চালানোর কারণে একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিক রিপোর্টে জানা গেছে দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল।  প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর এই রাস্তাটি অবৈধ অভিবাসীরা প্রায়শই যুক্তরাষ্ট্রে পৌঁছানোর চেষ্টায় ব্যবহার করে থাকে।  কিছুদিন আগে একই প্রদেশে অভিবাসীদের বহনকারী আরেকটি ট্রাক উল্টে দুই অভিবাসী নিহত হয়।  এর আগে ২০২১ সালে অভিবাসীদের বহনকারী একটি ট্রাক দক্ষিণাঞ্চলীয় শহর টাক্সটলা গুতেরেজের কাছে দুর্ঘটনা কবলিত হয়ে ৫৬ জন মারা গেছে।  তথ্যসূত্র: বাংলানিউজ