প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
যুক্তরাজ্যে হাউস অফ লর্ডস কমিউনিটি অ্যাওয়ার্ড অর্জন করলেন ব্রিটিশ বাংলাদেশি মনসুর আহমদ ব্রিটিশ সমাজে কমিউনিটির সংহতি ও একত্রীকরণে অসামান্য অবদানের জন্য হাউস অফ লর্ডস ব্রিটিশ কমিউনিটি অনার্স অ্যাওয়ার্ড অর্জন করলেন ব্রিটেনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও অসংখ্য মর্যাদাপূর্ণ স্বীকৃতির ধারক ব্রিটিশ বাংলাদেশি মনসুর আহমদ। যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা-দক্ষিণ এশিয়া ও জাতিসংঘ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ শুক্রবার (২০ শে অক্টোবর) ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডস এ অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য রাখেন এবং যুক্তরাজ্যের কমিউনিটি পর্যায়ে একজন সক্রিয়, নিবেদিত ও অনুপ্রেণামূলক স্বেচ্ছাসেবী হিসেবে মনসুর আহমদ প্রায় ১৭ বছর যাবৎ মানবসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে প্রশংসনীয় অবদান রেখে আসছেন ও ব্রিটিশ সমাজে কমিউনিটির সংহতি ও একত্রীকরণের উদ্দেশ্যে যোগাযোগ রক্ষা, ফুড ব্যাঙ্ক ও হাব এ খাদ্য-সামগ্রী সংগ্রহ, বিতরণ, সমন্বয় ও সংযোগ স্থাপন, কমিউনিটির স্কুল সমূহের শিক্ষা ক্ষেত্রে ভূমিকা, স্থানীয় প্রশাসনে সামাজিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নসহ সমাজের ব...