রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
নেপাল বিমান দুর্ঘটনায় নিহত জনপ্রিয় কণ্ঠশিল্পী নীরা নেপালে বিমান দুর্ঘটনায় নিহত হলেন দেশটির জনপ্রিয় লোক ঘরানার কণ্ঠশিল্পী নীরা ছান্তিয়াল। রবিবার (১৬ জানুয়ারি) নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে। পোখরায় সেই দুর্ঘটনায় প্রাণ হারান এই শিল্পী। নীরার বোন হীরা ছান্তিয়াল শেরচান দেহ শনাক্ত করে নিশ্চিত করেছেন। জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য পোখারা যাচ্ছিলেন নীরা। নীরা মৃত্যুর আগে ফেসবুকে শেষ পোস্টে লিখেছিলেন, ‘আগামীকাল পোখরায় অনেক মজা হবে।’ জানা গিয়েছে, বিমানকর্মী এবং যাত্রীসহ বিমানে মোট ৭২ জন ছিলেন। ৬৮ জনের মৃত্যুর খবর মিলেছে। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা বলেছেন, ২ শিশুসহ ১০ জন বিদেশি নাগরিক বিমানে ছিলেন। বিমানবন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, একজন আইরিশ, ২ জন কোরিয়ান, ১ আর্জেন্টাইন নাগরিক এবং একজন ফরাসি নাগরিক ছিলেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পোখারা থেকে কাঠমান্ডু যাচ্ছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। টেক অফের ২০ মিনিটের মধ্যেই কাস্...