Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label #Russian #missile #Ukraine

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

13 killed in Russian missile attack in Ukraine

 ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত হয়েছেন দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে বলে ইউক্রেনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ওই হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে। এছাড়া বেশ কিছু আবাসিক ভবনও ধ্বংস হয়ে গেছে। খবর বিবিসির। শহরটি বর্তমানে ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এটি এমন একটি অঞ্চলের অংশ যা রাশিয়া বলছে, গত মাসে তারা নিজেদের সঙ্গে যুক্ত করেছে। গত কয়েক সপ্তাহে ওই শহরে বার বার হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের দক্ষিণ ও উত্তর-পূর্বে ইউক্রেনীয় বাহিনীর হাতে পরাজয়ের পর বিভিন্ন শহরে পাল্টা আক্রমণ করছে রুশ সেনারা। গত ২৪ ফেব্রæয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে জাপোরিঝিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ ওই অঞ্চলের বেশ কিছু অংশের নিয়ন্ত্রণ মস্কোর হাতেই রয়েছে। প্রাথমিকভাবে ইউক্রেনীয় কর্মকর্তারা নিহতের সংখ্যা ১৭ বলে জানালেও পরবর্তীতে জানানো হয় যে, ১৩ জন নিহত হয়েছে। গত ৯ দিনে জাপোরিঝিয়া শহর এবং এর আশেপাশে ৬০ জনের বেশি বেসামরিক নিহত হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই অঞ্চলে ক্রমাগত হামলাকে ‘শান্তিপ...