রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
লন্ডনের ভারতীয় দূতাবাসে তেরঙ্গা নামিয়ে খলিস্তানি পতাকা উত্তোলন ; লন্ডনে ভারতীয় হাই কমিশনে ভারতের জাতীয় পতাকা নামিয়ে দিয়ে নিজেদের পতাকা উত্তোলন করল খলিস্তানিরা। এই ঘটনায় ব্রিটেনের কড়া নিন্দা করেছে ভারত। সর্বোচ্চ রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে গ্রেপ্তারির চেষ্টার প্রতিবাদেই লন্ডনের ভারতীয় হাই কমিশনে হামলা হয়। রবিবার বিকেলে লন্ডনে অবস্থিত ভারতীয় হাই কমিশনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান কয়েকজন খলিস্তানি। হাতে হলুদ পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে তাঁরা নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে ঢুকে পড়েন। তারপরেই ভারতের পতাকা টেনে নামিয়ে দেন এক ব্যক্তি। সেখানে হলুদ খলিস্তানি পতাকা উত্তোলন করা হয়। একাধিক ভারত বিরোধী স্লোগান দেন সমবেত প্রতিবাদীরা। গোটা ঘটনার ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে ভারত। সঙ্গে সঙ্গে ব্রিটিশ প্রশাসনের তীব্র নিন্দা করে বিবৃতি দেয় ভারতীয় বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়, “ভারতীয় হাই কমিশনে নিরাপত্তা দিতে একেবারে ব্যর্থ ব্রিটিশ প্রশাসন। খলিস্তানিরা কী করে হাই কমিশনের চত্বরে ঢুকে পড়ল, তা নিয়ে জব...