প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
যাতায়াতে নিত্য কষ্ট নাগরিকদের: যানবাহন চলে ঝুঁকিতে দেখে মনে হবে এটি হয়তো কোন এক গ্রামের রাস্তা, বাস্তবে এটি শহরের রাস্তা। একটু বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে চলাচলের একবারে অনুপযোগী হয়ে পড়ে। সংস্কার না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সদর ঘাট থেকে শিবতলা মোড়, ঢাকাবাসস্ট্যান্ড থেকে মহানন্দা বাসস্ট্যান্ড পর্যন্ত এ গুরুত্বপূর্ণ এ রাস্তাটি খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এরপরও ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে বিভিন্ন যান ও জনসাধারণ। এখন সময়ের দাবি এ রাস্তাটি প্রশস্ত’র পাশাপাশি বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুর সঙ্গে বিকল্প সংযোগ সড়ক নির্মাণের। জানা গেছে, এ রাস্তার উপর চাপটা বেশী। এ রাস্তায় রয়েছে, সদর মডেল থানা, রেজিস্ট্রি অফিস, অতিরিক্ত পুলিশ সুপারের সার্কেল অফিস, সদ্য নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ক্লিনিক ও বিভিন্ন অফিস। তারপর রয়েছে কাঁচা বাজার। ফলে রাস্তাটি সংকীর্ণ হয়ে পড়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তায় প্রতিদিন পণ্যবাহী ট্রাক, অটো রিক্সা ও রিক্সা চলাচল করছে ঝুঁকি নিয়ে। বিশেষ করে মুমূর্ষসহ ও অন্যান্য রোগীদের হাসপাতালে নেয়ার এ রাস্তাটিই একমাত্র মাধ্যম।...