King Charles's 'mistake' of British imperialism in front of 'Kala Adami' Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

King Charles's 'mistake' of British imperialism in front of 'Kala Adami'

 ‘কালা আদমি’র সামনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ‘ভুল স্বীকার’ রাজা চার্লসের


কয়েকদিন আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেছেন অ-শ্বেতাঙ্গ ঋষি সুনাক। এবার খোদ রাজা তৃতীয় চার্লস সাম্রাজ্যবাদের ‘ভুল স্বীকার’ করলেন। তাও আবার ‘কালা আদমি’ সিরিল রামাফোসার কাছে। এই ঘটনাই প্রমাণ করছে, সাম্রাজ্যবাদী মানসিকতা দূর করে অতীতের ভুল শুধরে নিতে চাইছে দেশটি। এবছর মসনদে বসার পর মঙ্গলবার প্রথম রাজকীয় ভোজসভার আয়োজন করেন চার্লস। সেখানে ‘গেস্ট অফ অনার’ ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বাকিংহাম প্যালেসে আয়োজিত ওই অনুষ্ঠানে রাজা ও রানি ক্যামিলার পাশাপাশি উপস্থিত ছিলেন প্রিন্স অফ ওয়েলস উইলিয়ামস ও তাঁর স্ত্রী কেট মিডলটন-সহ অনেকেই। অনুষ্ঠানে প্রেসিডেন্ট রামাফোসা থাকলেও অসুস্থতার জন্য দক্ষিণ আফ্রিকার ফার্স্ট লেডি তশেপো মতসেপে উপস্থিত থাকতে পারেননি। এদিনের ভোজসভার আগে অতিথিদের উদ্দেশে নিজের ভাষণে দক্ষিণ আফ্রিকায় ব্রিটেনের সাম্রাজ্যবাদী আধিপত্যের ‘দারুণ যন্ত্রণা’র জন্য অনুতাপ প্রকাশ করেন রাজা চার্লস। তাঁর কথায় মাথা নাড়তে দেখা যায় প্রেসিডেন্ট রামাফোসাকে। দুই দেশের মধ্যে ‘নতুন যুগে’র সূচনা করে এদিন প্রয়াত রানি এলিজাবেথের উত্তরসূরি বলেন, “অতীতের ভুল স্বীকার করছে ব্রিটেন। ফেলে আসা সময়ের দারুণ যন্ত্রণা উসকে দেয়। কিন্তু সেই বিষয়গুলিকে বোঝা অত্যন্ত জরুরি। চলতি বছরের শুরুর দিকে কমনওয়েলথ নেতৃত্বকে আমি বলেছি, আমাদের যৌথ ভবিষ্যতকে দৃঢ় করতে অতীতের ভুলগুলিকে আগে স্বীকার করতে হবে।” বলে রাখা ভাল, গত বছর বার্বাডোজে ‘দাসপ্রথা’কে ব্রিটিশ সাম্রাজ্যবাদী অতীতের ‘কালো দাগ’ বলে উল্লেখ করেন চার্লস। তাৎপর্যপূর্ণ ভাবে, রাজা চার্লসের ভাষণ চলাকালীন সম্মতিসূচক ভাবে মাথা নাড়তে দেখা যায় প্রেসিডেন্ট রামাফোসাকে। দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করার বার্তা দিয়ে কমনওয়েলথের মতোই দক্ষিণ আফ্রিকাও তাঁর বুকের মধ্যে রয়েছে বলে উল্লেখ করেন রাজা চার্লস। সবমিলিয়ে, সাম্রাজ্যবাদী আধিপত্যের দাগ মুছে ফেলতে চাইছেন তিনি বলেই মনে করা হচ্ছে। তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

Comments

  1. দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করার বার্তা দিয়ে কমনওয়েলথের মতোই দক্ষিণ আফ্রিকাও তাঁর বুকের মধ্যে রয়েছে বলে উল্লেখ করেন রাজা চার্লস

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...