Viral land officer temporarily suspended for bribery Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Viral land officer temporarily suspended for bribery

 ঘুষ নিয়ে ভাইরাল ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত


জমির নামজারিতে (খারিজ) প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার নামে করা হয়েছে বিভাগীয় মামলা। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুহাম্মদ শরিফুল হক সোনার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তাই দুর্নীতি ও ঘুষের ব্যাপারে কোনো ধরনের আপোষ করা হবে না। ওই কর্মকর্তার ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঘটনাটি আমরা জানতে পারি। এরপর সকালে ওই ভিডিও দেখে এবং অভিযোগ তদন্ত করা হয়। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা প্রশাসক মহোদয় সরদহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তারকে সাময়িক বরখাস্ত করেছেন। পাশপাপাশি তার নামে বিভাগীয় মামলা করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে ওই কর্মকর্তার স্থলে অন্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে শুক্রবার (২৫ নভেম্বর) রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার নামজারি করার জন্য এক জমির মালিকের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ নেন। রাতেই এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই ঘটনাটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয় স্থানীয় প্রশাসন ও সচেতন মহলে। ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, সেবা গ্রহিতা সরদহ ইউনিয়ন ভূমি অফিসে গেলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার ওই সেবাগ্রহীতার সঙ্গে ঘুষ বাণিজ্য নিয়ে দর কষাকষি করছেন। সেবাগ্রহিতা ভূমি কর্মকর্তার চাহিদা মোতাবেক দাবিকৃত ১০০০ টাকা থেকে মাত্র ১০০ টাকা কম দিয়ে ৯০০ টাকা দিতে চাইলে সেবা গ্রহিতার কাজে অনীহা প্রকাশ করেন। পরে সেবাগ্রহিতা বাধ্য হয়ে ভূমি কর্মকর্তার দাবিকৃত ১০০০ টাকার পূরণ করলে কাজ শুরু করেন। অপর একটি ভিডিওতে একজন সেবাগ্রহিতার কাছ থেকে নির্ধারিত টাকার অধিক ৫শ টাকা মিষ্টি খাবার জন্য ঘুষ দাবি করছে ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার। এ টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার তাকে বিভিন্ন ভাবে চাপে ফেলেন এবং টাকা দিতে বাধ্য করেন।

Comments

  1. তদন্ত করে শাস্তি ব্যববস্থা করা উচিত

    ReplyDelete
  2. এর সঠিক তদন্ত হওয়া উচিত এবং উনার বিচার হওয়া উচিত

    ReplyDelete
  3. ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...