ভালোবাসার নগরে বাড়ি ভাড়ার যন্ত্রণা Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

ভালোবাসার নগরে বাড়ি ভাড়ার যন্ত্রণা

ভালোবাসার নগরে বাড়ি ভাড়ার যন্ত্রণা
ভালোবাসার নগরে বাড়ি ভাড়ার যন্ত্রণা
নিউইয়র্ক নগরে বাসা ভাড়া ক্রমশ লাগামহীন হয়ে উঠেছে। কেবল বাসা ভাড়ার ব্যয় সামাল দিনে না পেরে অভিবাসীদের অনেকেই ছেড়ে যাচ্ছেন  ভালোবাসার এই নগর। প্রমাণিত ভালো আয় না দেখাতে পারলে বাসা ভাড়া পাওয়া যায় না। ফলে নগদ অর্থ নিয়ে আসা অভিবাসীদের থাকতে একটি

বাসার জন্য হন্যে হয়ে ঘুরতে হচ্ছে। নগদ মজুরি নিয়ে যারা কাজ করেন, তাদেরও একই সমস্যা।
নিউইয়র্ক শহর ‘দ্য সিটি অফ ড্রিমস’ নামে পরিচিত হলেও ঘরবাড়ি সংক্রান্ত ব্যয় অনেকের জীবন দুর্বিষহ করে তুলেছে। নিউইয়র্কে ঘরবাড়ির ভাড়া ও উচ্চদাম নতুন কিছু নয়। আমেরিকার অন্যান্য বড় শহরের সঙ্গে তুলনা করলে নিউইয়র্কে বাড়িভাড়া সব সময়ই বেশি ছিল। কিন্তু দিন যত যাচ্ছে, এই  ব্যয় মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। নতুন আসা অভিবাসীরা নিউইয়র্কে ঘর কেনার কল্পনাও করতে পারছেন না। আর কিনলেও মাসিক
আয়ের প্রায় পুরোটাই চলে যায় ঘরের মর্টগেজ দিত। এ জন্য অভিবাসীরা এমন সব শহরে চলে যাচ্ছেন বা স্থানান্তরের পরিকল্পনা করছেন, যেখানে  বাড়িভাড়া হাতের নাগালে। এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রতিদিন নিউইয়র্ক শহর থেকে প্রায় ২৭৭ জন নাগরিক অন্যত্র স্থানান্তরিত হচ্ছেন। আমেরিকার অন্য যেকোনো শহর থেকে স্থানান্তরের ক্ষেত্রে এ সংখ্যা বেশি। এরপরে রয়েছে লস অ্যাঞ্জেলস ও শিকাগো। ২০১৭ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত নিউইয়র্ক শহর থেকে প্রায় ৪৮ হাজার ৫০০ মার্কিন অন্যান্য শহরে বা অঙ্গরাজ্যে চলে গেছেন। কি হারে এই দাম বাড়ছে? রিয়েল এস্টেট লিস্টিং সাইট জাম্পারে প্রকাশিত এক তথ্যমতে, এক বেডরুমের একটি ফ্ল্যাটের গড় ভাড়ার দিক দিয়ে সানফ্রান্সিসকোর পরেই নিউইয়র্কের অবস্থান। এক বেডরুম ঘরের ভাড়া প্রায় ৪.৬ শতাংশ এবং দুই বেডরুম ঘরের ভাড়া প্রায় ৫.১ শতাংশ হারে বাড়ে। ২০১৯ সালের মার্চে অ্যাপার্টমেন্ট লিস্ট থেকে প্রকাশিত এক তথ্যমতে, নিউইয়র্কে দুই বেডরুমের বাসার গড় ভাড়া ২ হাজার ৪৯৯ ডলার এবং এক বেডরুমের বাসার ভাড়া ২ হাজার ৯৮ ডলার। শুধু আমেরিকায় নয়, বিশ্বের অন্যান্য অনেক বড় শহরের সঙ্গে তুলনা করলেও এই ভাড়া অনেক

বেশি। আমেরিকার অন্যান্য বড় শহর যেমন ফিলাডেলফিয়া, বোস্টন, লস অ্যাঞ্জেলসের বাসাভাড়া নিউইয়র্ক থেকে তুলনামূলক কম। প্রকাশিত তথ্যমতে, ফিলাডেলফিয়ায় দুই বেডরুমের বাসার গড় ভাড়া ১ হাজার ১৬৯ ডলার, এক বেডরুমের ভাড়া ৯৬৮ ডলার। বোস্টনে দুই বেডরুমের বাসার ভাড়া

২ হাজার ১০৩ ডলার, এক বেডরুমের ভাড়া ১ হাজার ৬৯৬ ডলার। লস অ্যাঞ্জেলেসে দুই বেডরুম বাসার ভাড়া ১ হাজার ৭৫২ ডলার, এক

বেডরুমের ভাড়া ১ হাজার ৩৬৪ ডলার। বাসা ভাড়ার পেছনে এত টাকা ব্যয় করেও অনেককে আলো-বাতাসহীন বেসমেন্টে থাকতে হয়, যেখানে সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে। ওজোন পার্কের বাসিন্দা মারুফ আহমেদ বলেন, দীর্ঘদিন থেকেই তিনি দুই সন্তান ও স্ত্রী নিয়ে বেসমেন্টে এক বেডরুমের ঘরে থাকেন। কারণ বেসমেন্টে ভাড়া কিছুটা কমে পাওয়া যায়। সন্তানদের লিভিং রুমের বেসমেন্টে ঘুমাতে হয়।
ওজোন পার্কের আরেক বাসিন্দা রেহানা বলেন, তিনিও দীর্ঘদিন ধরেই স্বামীর সঙ্গে বেসমেন্টে এক বেডরুমের ঘরে থাকেন। সমস্যা হল, বেডরুম ও রান্নাঘর একই সঙ্গে হওয়ায় রান্নার পর গন্ধ থেকে যায়, যার ফলে সমস্যা হয়। জানালা না থাকায় গন্ধ বের হয়ে যাওয়ার কোনো উপায় নেই।

কথা হয় জ্যামাইকার বাসিন্দা ওমর ফারুকের সঙ্গে। তিনি বললেন, ইতিমধ্যেই তিনি বাফেলোতে বাড়ি কিনে রেখেছেন। শিগগিরই পরিবার নিয়ে সেখানে স্থানান্তরিত হবেন। তিনি বলেন, নিউইয়র্কে এত দিন বাড়ি ভাড়ার পেছনে যে অর্থ খরচ করেছেন, তা দিয়ে এত দিনে বাফেলোতে দুই-তিনটি বাড়ির মালিক হয়ে যেতে পারতেন।
নিউইয়র্কে দিন দিন বাড়ি ভাড়া যে হারে বাড়ছে, তাতে অনেক বাংলাদেশি অভিবাসীকে বাংলাদেশ থেকে আসার আগেই প্রথমে এমন সব শহরে স্থানান্তর হওয়ার পরিকল্পনা করতে হবে, যেখানে বাড়িভাড়া হাতের নাগালে আছে।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...