রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
এল কে আদভানির বাড়িতে গেলেন শেখ হাসিনা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বর্ষীয়ান নেতা লাল কৃষ্ণ আদভানির সঙ্গে তার বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৯ জুন) ভারতের রাজধানী দিল্লিতে এই সাক্ষাৎ হয়। এসময় তারা সৌহার্দ্য বিনিময় ও স্মৃতি রোমন্থন করেন। ৯৬ বছর বয়সী এল কে আদভানি ১৯৮০-এর দশকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার পর থেকে জেনারেল সেক্রেটারি ও পরে দলটির প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ১৯৮৮ সালে তিনি বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হন। ২০০২ সাল থেকে ২০০৪ পর্যন্ত ভারতের উপপ্রধানমন্ত্রীর পদে ছিলেন তিনি। ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমানের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজকের বৈঠকে উভয় নেতা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন। আজ (রোববার) রাতে টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার নয়াদিল্লি পৌঁছান। বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, নেপাল ও ভুটানের শীর্ষ নেতারা শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। ভুটা...