Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label sitagitators

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Government is willing to sit with the agitators: Law Minister Anisul Haque

আন্দোলনকারীদের সঙ্গে বসতে রাজি সরকার : আইনমন্ত্রী আনিসুল হক সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় সংসদের ট্যানেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জরুরি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক।   আইনমন্ত্রী বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার জন্য আমাকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তাদের সঙ্গে বসবো।  তারা যখনই আলোচনায় বসতে চায়… সেটা যদি আজকে হয়, আজই আমরা বসতে রাজি আছি।  সেইসঙ্গে আপিল বিভাগে আগামী ৭ আগস্ট যে শুনানি হওয়ার কথা ছিল, তাও এগিয়ে আনার ব্যাপারে আপিল করবে সরকার।  আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘোষণা দিতে বলেছেন যে, আগামী ৭ আগস্ট মামলার যে শুনানি হওয়ার কথা ছিল, তা যেন এগিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়।  আমি সেই মর্মে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি, আগামী রবিবার তিনি সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে তারা আপিল করবেন, যেন শুনানিটা এগিয়ে আনা হয়। -বাংলা ট্রিবিউন