প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
কূপ কেন গোলাকার! জানুন রহস্য এমন অনেক বিষয় আছে যা নিয়ে আমরা দু’বারও ভাবি না। এরকম বহু জিনিস আছে যা আমাদের চোখের সামনেই রয়েছে অথচ আমরা তলিয়ে দেখি না। যেমন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে প্রচুর কূপ। এই কূপের বেশিরভাগই গোল আকৃতির। কিন্তু এগুলোর আকৃতি কেন গোল? শুধু কি দেখতে সুন্দর হওয়াই কারণ নাকি এর পেছনে আছে অন্য কোনও গল্প। অনেকক্ষেত্রে ত্রিভূজ, চৌকো, ষড়ভূজাকার হয়ে থাকে কূপের আকৃতি। এর কারণ হল যত বেশি কোণ থাকবে তত বেশি জলের চাপ হবে। বৃত্তাকার কূপের সুবিধে হল এক্ষেত্রে জলের চাপ সবদিক থেকেই সমান হয়। এই ভাবে কূপ নির্মিত হওয়ার কারণে এগুলি বেশি স্থিতিশীল হয়। এর ফলে ডুবে যাওয়ার সম্ভাবনা কম হয়। এই ভাবে কূপ তৈরি হওয়ার আরও একটা কারণ রয়েছে। খুব কম উপকরণ দিয়ে, কম শ্রম লাগিয়ে এই কূপ তৈরি করা সম্ভব। তাই যে কোনও আকারের কূপ খনন করা গেলেও গোলাকার কূপ সবচাইতে মজবুত হয়ে থাকে। তথ্যসূত্র: আজকাল অনলাইন