প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
মাঝারি গরুতে জমেছে কোরবানির হাট জমেছে কোরবানির পশু হাট। হাটে মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। কোরবানির পশু হাটে মাঝারি আকারের গরু বেশি বিক্রি হচ্ছে। বুধবার (১২ জুন) রাজশাহীর সিটি পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে দাম নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য করছে ক্রেতা-বিক্রেতারা। ক্রেতারা বলছেন দাম বেশি। বিক্রেতারা বলছেন, হাটে গরু রয়েছে। তবে ক্রেতারা দাম বলতে চাচ্ছে না। হাটে তুলনামূলক মাঝারি আকারের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে। রাজশাহী সিটি পশুর হাটে গিয়ে দেখা গেছে, ছোট ও মাঝারি আকৃতির গরুর মধ্যে দামের দিক থেকে ৭০ থেকে এক লাখ ২০ হাজার টাকা। এমন গরুর চাহিদা বেশি। এরমধ্যে ৬০ হাজার টাকা দামের গরুগুলো একজন বা দুইজনে নিচ্ছেন কোরবানির জন্য। আর ১ লাখ ২০ থেকে ৩০ হাজার টাকা দামের গরুগুলো ৫ থেকে ৭ ভাগে কিনছেন ক্রেতারা। গরু বিক্রেতা রজব আলী চাঁপাইনবাবগঞ্জ থেকে তিনটি গরু সিটি হাটে নিয়ে এসেছেন। তার তিনটি গরুর মধ্যে একটির দাম চাচ্ছেন দেড় লাখ ও দুইটা এক লাখ ৮০ হাজার টাকা করে। এরমধ্যে দুপুরে একটি গরু এক লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করেন তিনি। দামে না হওয়ায় বড় দুইটি গর...