রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
অর্ধেক কুকুর, অর্ধেক নেকড়ে! দাম ৫০ কোটি! বিশ্বের সবচেয়ে দামি শর্মা কিনলেন এক ভারতীয় ব্যক্তি একটি কুকুরের দাম ৫০ কোটি টাকা, ঠিকই পড়ছেন। ৫০ কোটি। নাম ক্যাডাবম্ব ওকামি। বিশ্বের সবচেয়ে দামি পোষ্য হিসাবে সারমেয় জগতের মুখ উজ্জ্বল করছে এই কুকুর। বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কুকুরটি। কুকুরটিকে কিনেছেন বেঙ্গালুরুর একজন বিখ্যাত ডগ ব্রিডার এস সতীশ। বিশেষজ্ঞদের মতে, ক্যাডাবম্ব ওকামি একটি মিশ্র প্রজাতির কুকুর। বন্য নেকড়ে এবং সাদা ককেশীয় শেফার্ডের সংমিশ্রণে প্রথমবার তৈরি করা হয়েছে এই ব্রিড। এহেন মিশ্রণের জন্য কুকুরটি দেখতেও অনন্য এবং শক্তিশালী চেহারার। মাত্র আট মাস বয়সেই কুকুরটির ওজন ৭৫ কেজি ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিন প্রায় তিন কেজি কাঁচা মাংস খায় ক্যাডাবম্ব। ফেব্রুয়ারি মাসে আমেরিকা থেকে একটি নিলামে কুকুরটিকে কিনেছেন সতীশ। কুকুরটির দাম ৪.৪ মিলিয়ন পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ কোটি টাকার সমান। এই বিশাল মূল্য এটিকে বিশ্বের সবচেয়ে দামি কুকুর বানিয়েছে। ভারতের বেঙ্গালুরুর একজন বিখ্যাত কুকুর প্রজননকারী এস সতীশ এটি কিনেছেন। এর আগেও বিভিন্ন বিরল প্রজাতির ক...