প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
ট্রাম্পের শপথের দিন উদযাপন করবেন প্রবাসী বাংলাদেশিরাও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের দিন উৎসব আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিদের অনেকে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার ২০ জানুয়ারি বিকাল ৩টা থেকে দুই ঘণ্টা ওই উৎসব হবে বলে আয়োজকদের দুজন শরাফ সরকার ও টুটুল আহমেদ জানিয়েছেন। আয়োজকরা বলছেন, কোরআন, বাইবেল, গীতা ও ত্রিপিটক পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু হবে, যেখানে দলমত নির্বিশেষে সকলেই থাকবেন। সেখানে ট্রাম্পের প্রেসিডেন্সির সাফল্য কামনা করা হবে। আট বছর আগে ডনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন, তার সেই শপথ অনুষ্ঠানের দিনও নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে অনুষ্ঠানে যোগ দেন প্রবাসী বাংলাদেশিদের অনেকে। ওই অনুষ্ঠানে মিষ্টি বিতরণ করা হয়। এবারের অনুষ্ঠান সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানানো হচ্ছে।আয়োজকদের মধ্যে নির্মল পাল, ভজন সরকার, দীনেশ মজুমদার, রমেশ রায়ও রয়েছেন। তথ্যসূত্র: বিডিনিউজ