Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Secretary

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

All Government Servants to Account of Assets, Otherwise Penalty: Public Administration Secretary

 সব সরকারি চাকরিজীবীকে সম্পদের হিসাব দিতে হবে, নইলে শাস্তি: জনপ্রশাসন সচিব সব সরকারি চাকরিজীবীকে সম্পদের হিসাব দিতে হবে, নইলে শাস্তি: জনপ্রশাসন সচিব সরকারি কর্মচারীরা (কর্মকর্তা-কর্মচারী) কোনো ফরম্যাট বা অভিন্ন ফরমে সম্পদের তথ্য বা বিবরণী সরকারের কাছে দাখিল করবেন, তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে।  আজ সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো.মোখলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব।কমিটির সদস্যসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখার অতিরিক্ত সচিব।কমিটিতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ বিভাগ এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিনিধি।  মোখলেস উর রহমান বলেন, কমিটিকে একটি ন্যূনতম সময় দেওয়া হবে। সংক্ষিপ্ত সময় দেওয়া হবে। এই সময় সাত দিনের বেশি নয়। কমিটি একটি ফরম্যাট তৈরি করবে। সাত দিন পর ফরম অফিসে অফিসে পৌঁছানোর জন্য আরও সাত দিনের মতো সময় নেওয়া হবে। বলে দেওয়া হবে, কে কোথায় কবে জমা দেবেন। বছরে একবার এই বিবরণী জমা দিতে হবে।  ফরমটি বাংলায় করে দেওয়া হবে।  গতকাল রোববার জনপ্রশাসন...