Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Kamala

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Kamala is 3 percent ahead of Trump in the poll

  জরিপে ট্রাম্পের চেয়ে ৩ শতাংশ এগিয়ে কমলা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস জনমত জরিপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তিন শতাংশ এগিয়ে আছেন। রয়টার্স/ইপসস- এর নতুন জরিপে এ তথ্য পাওয়া গেছে।  আসছে ৫ নভেম্বর মার্কিন নাগরিকরা প্রেসিডেন্ট হিসাবে কাকে বেছে নেবেন, এমন প্রশ্নে ৪৬ শতাংশ ভোটার বেছে নিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে।  অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে বেছে নিয়েছেন ৪৩ শতাংশ ভোটার। সোমবার এই জরিপ শেষ হয়েছে।  এর আগের জরিপে দেখা গিয়েছিল, একই প্রশ্নে ৪৫ শতাংশ ভোটার বেছে নিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে।  অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে বেছে নিয়েছেন ৪২ শতাংশ ভোটার।  নতুন জরিপে দেখা গেছে, ভোটারদের অর্থনীতি এবং অভিবাসন পরিস্থিতির বিষয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির পক্ষে।  জরিপে অংশ নেওয়া নিবন্ধিত ভোটারদের প্রায় ৭০ শতাংশ জানিয়েছেন, তাদের জীবনযাত্রার ব্যয় ভুল পথে রয়েছে। অপরদিকে ৬০ শতাংশ জানিয়েছেন, অর্থনীতি ভুল দিকে যাচ্ছে এবং ৬৫ শতাংশ ভোটার অভিবাসন নীতির ব্যাপারে একই কথা বলেছেন।  তথ্...

Trump demands to protect Kamala's running mate Walz from protesters

 কমলার রানিং মেট ওয়ালজকে বিক্ষোভকারীদের হাত থেকে রক্ষা করার দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ২০২০ সালে মিনেসোটায় ছড়িয়ে পড়া আন্দোলন চলাকালে টিম ওয়ালজকে বিক্ষোভকারীদের হাত থেকে রক্ষা করার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় প্রেসিডেন্ট ছিলেন তিনি।  মিনেসোটার গভর্নর ওয়ালজ আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট–দলীয় প্রার্থী কমলা হ্যারিসের রানিং মেট।   নির্বাচনে কমলার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।  ফক্স নিউজকে গতকাল বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিক্ষোভকারীরা ওয়ালজের বাড়ি ঘেরাও করে ফেলেছিলেন। সেই সময় বিক্ষোভকারীদের নিরস্ত করতে তিনি সবার সামনে এসে ওয়ালজকে ‘একজন ভালো মানুষ’ বলে ঘোষণা করেছিলেন।  তবে ট্রাম্প তাঁর এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে বা সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান কিংবা দিনক্ষণ উল্লেখ করতে পারেননি।  ট্রাম্পের এমন বক্তব্যের আগেই অবশ্য ২০২০ সালের ওই বিক্ষোভ নিয়ে ওয়ালজ কথা বলেছেন। সম্প্রতি তিনি বলেছেন, ‘প্রথমত, ট্রাম্পের টুইটের কারণেই সশস্ত্...

Kamala suddenly turned black Trump

হঠাৎ ভোল পাল্টে কৃষ্ণাঙ্গ হয়েছেন কমলা: ট্রাম্প   যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর দেশটিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস। কিন্তু কমলা হ্যারিস প্রার্থী হওয়ার পর থেকেই নানাভাবে তাকে আক্রমণ করে আসছেন সাবেক প্রেসিডেন্ট ওরিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।  বুধবার মার্কিন কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের এক সমাবেশে যোগ দিয়ে ট্রাম্প জানতে চান, কমলা আসলে কৃষ্ণাঙ্গ নাকি ভারতীয়? শিকাগোতে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টস কনভেনশনে তিনি বলেন, ‘আমি জানতাম না যে কয়েক বছর আগে তিনি কৃষ্ণাঙ্গ হয়েছিলেন এবং এখন তিনি কৃষ্ণাঙ্গ হিসেবেই পরিচিত হতে চান।  ’ ট্রাম্প আরো বলেন, তিনি (কমলা) সবসময় ভারতীয় ঐতিহ্য ধারণ করে এসেছেন।  সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, তাই আমি জানি না, তিনি ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ? কিন্তু আপনি কি জানেন, আমি এই দুই জাতের মানুষকেই সম্মান করি। কিন্তু তিনি স্পষ্টতই তা করেন না। কারণ তিনি সব সময় ভারতীয় ছিলেন।  হঠাৎ ভোল পাল্টে কৃষ্ণাঙ্গ হয়েছেন।  কমলার মা ভারতীয় এবং ...