প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
সব সরকারি চাকরিজীবীকে সম্পদের হিসাব দিতে হবে, নইলে শাস্তি: জনপ্রশাসন সচিব সব সরকারি চাকরিজীবীকে সম্পদের হিসাব দিতে হবে, নইলে শাস্তি: জনপ্রশাসন সচিব সরকারি কর্মচারীরা (কর্মকর্তা-কর্মচারী) কোনো ফরম্যাট বা অভিন্ন ফরমে সম্পদের তথ্য বা বিবরণী সরকারের কাছে দাখিল করবেন, তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো.মোখলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব।কমিটির সদস্যসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখার অতিরিক্ত সচিব।কমিটিতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ বিভাগ এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিনিধি। মোখলেস উর রহমান বলেন, কমিটিকে একটি ন্যূনতম সময় দেওয়া হবে। সংক্ষিপ্ত সময় দেওয়া হবে। এই সময় সাত দিনের বেশি নয়। কমিটি একটি ফরম্যাট তৈরি করবে। সাত দিন পর ফরম অফিসে অফিসে পৌঁছানোর জন্য আরও সাত দিনের মতো সময় নেওয়া হবে। বলে দেওয়া হবে, কে কোথায় কবে জমা দেবেন। বছরে একবার এই বিবরণী জমা দিতে হবে। ফরমটি বাংলায় করে দেওয়া হবে। গতকাল রোববার জনপ্রশাসন...