রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
জরিপে ট্রাম্পের চেয়ে ৩ শতাংশ এগিয়ে কমলা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস জনমত জরিপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তিন শতাংশ এগিয়ে আছেন। রয়টার্স/ইপসস- এর নতুন জরিপে এ তথ্য পাওয়া গেছে। আসছে ৫ নভেম্বর মার্কিন নাগরিকরা প্রেসিডেন্ট হিসাবে কাকে বেছে নেবেন, এমন প্রশ্নে ৪৬ শতাংশ ভোটার বেছে নিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে বেছে নিয়েছেন ৪৩ শতাংশ ভোটার। সোমবার এই জরিপ শেষ হয়েছে। এর আগের জরিপে দেখা গিয়েছিল, একই প্রশ্নে ৪৫ শতাংশ ভোটার বেছে নিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে বেছে নিয়েছেন ৪২ শতাংশ ভোটার। নতুন জরিপে দেখা গেছে, ভোটারদের অর্থনীতি এবং অভিবাসন পরিস্থিতির বিষয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির পক্ষে। জরিপে অংশ নেওয়া নিবন্ধিত ভোটারদের প্রায় ৭০ শতাংশ জানিয়েছেন, তাদের জীবনযাত্রার ব্যয় ভুল পথে রয়েছে। অপরদিকে ৬০ শতাংশ জানিয়েছেন, অর্থনীতি ভুল দিকে যাচ্ছে এবং ৬৫ শতাংশ ভোটার অভিবাসন নীতির ব্যাপারে একই কথা বলেছেন। তথ্...