Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label student

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

76 bullet wounds to the body of Eamon in the student uprising

 ছাত্র-জনতার অভ্যুত্থান  ইমনের শরীরে লাগে ৭৬টি ছররা গুলি  ছাত্র-জনতার অভ্যুত্থান  ইমনের শরীরে লাগে ৭৬টি ছররা গুলি ইমন আহমদের (৪২) শরীরে, মাথায় ৭৬টি ছররা গুলি লেগেছিল।এর থেকে ৪টি বের করা হয়েছে।এখন আছে ৭২টি।শরীর ও মাথায় গেঁথে থাকা এই ছররা গুলির কষ্ট নিয়ে বাড়িতেই এখন বসে, শুয়ে দিন কাটছে তাঁর।প্রায় এক মাস ধরে ব্যবসাকেন্দ্রটি বন্ধ হয়ে আছে।আরও এক মাসের আগে দোকানে ফেরা সম্ভব হবে বলে মনে করছেন না তিনি।   ইমন আহমদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম দীঘলগজি গ্রামে।স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে তাঁর সংসার।এখন এই সংসার চলছে বড় এক ভাই ও পরিচিতজনদের টুকটাক আর্থিক সহযোগিতায়। এদিকে শরীর থেকে সব কটি ছররা গুলি আদৌ বের হবে কি না, তা তাঁর জানা নেই।  মঙ্গলবার সকালে পাহাড়ি উঁচু–নিচু পথ মাড়িয়ে ইমন আহমদের বাড়িতে পৌঁছে দেখা গেল, তিনি ঘুম থেকে উঠেছেন।ঘুমের আমেজ তখনো চোখেমুখে লেগে আছে।টিলার ওপর টিনের তৈরি আধাপাকা বাড়ি। শরীরভরা গুলি নিয়ে বাড়িতেই এখন তাঁর সময় কাটছে।  ইমন জানিয়েছেন, গত ৪ আগস্ট অন্যান্য দিনের মতো বাড়ি থেকে বেরিয়ে তিনি তাঁর কাজের স্থানে য...

Students are gathering at TSC, announcing to go to the secretariat

টিএসসিতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, সচিবালয়ে যাওয়ার ঘোষণা টিএসসিতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, সচিবালয়ে যাওয়ার ঘোষণা সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ অনেককে আটকে রেখেছেন। এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।‘স্বৈরাচারের দালাল’ আনসার সদস্যদের প্রতিহত করতে তাঁরা মিছিল নিয়ে সচিবালয়ে যাবেন।  আজ রোববার রাত পৌনে নয়টা থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হওয়া শুরু করেছেন। প্রথমে কিছু শিক্ষার্থী জড়ো হলেও ধীরে ধীরে বিভিন্ন হল থেকে লাঠিসোঁটাসহ সংগঠিত হয়ে শিক্ষার্থীরা টিএসসিতে আসছেন।জড়ো হওয়া শিক্ষার্থীরা ‘স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দালালির ঠিকানা, এই বাংলায় হবে না’ সহ নানা স্লোগান দিচ্ছেন। এক শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে হ্যান্ডমাইকে বক্তব্যও দিয়েছেন।তিনি বলেন, ‘স্বৈরাচারের দালালদের প্রতিহত করা হবে।সবাই টিএসসিতে আসুন।খবর এসেছে, বৈষম্যবির...

Anti-discrimination student movement to decide on political party formation 'as per situation'

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে ‘পরিস্থিতি অনুযায়ী’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে কি না, তা নিয়ে কয়েক দিন ধরে নানা মহলে আলোচনা চলছে। যদিও শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মের অগ্রভাগে থাকা সমন্বয়কেরা বলছেন, রাজনৈতিক দল গঠনের বিষয়ে তাঁরা এখনো সিদ্ধান্ত নেননি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন ‘পরিস্থিতি অনুযায়ী’। তাঁরা আপাতত ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ’ ও একটা ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ জন্য কাজ করছেন। তবে রাজনৈতিক দল গঠনের বিষয়ে যে তাদের আগ্রহ রয়েছে, সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য আকরাম হুসাইনের বক্তব্যে অনেকটাই স্পষ্ট।  তিনি গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের এখন প্রধানতম লক্ষ্য রাষ্ট্রের সংহতি বা রাষ্ট্রকে টিকিয়ে রাখা। ধ্বংস করে দেওয়া প্রতিষ্ঠানগুলো  পুনর্গঠন।এরপর ইনশা আল্লাহ অবশ্যই আমরা রাজনীতি করব, রাজনীতির দিকেই এগোব।’  আকরাম হুসাইন বলেন, রাজনৈতিক দল গঠনের বিষয়টি সময়ই বলে দেবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতি অনুযায়ী।  সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত ...

who are in the Advisory Council of the Interim Government

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সব সদস্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আছেন যাঁরা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।  বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।  এরপর অন্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।  অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আখতার, গ্রামীণ টেলিকমের পরিচালক নূর জাহান বেগম, বেসরকারি সংস্থা ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ, ইসলামী চিন্তাবিদ আ ফ ম খালিদ হাসান,...

The victory of the students and the people, the farewell of Sheikh Hasina

  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর লাখো মানুষ জড়ো হন সংসদ ভবন এলাকায়। তাঁদের কারও কারও হাতে ছিল জাতীয় পতাকা। গতকাল বিকেলে ছাত্র ও জনতার ২৩ দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হলো আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা গতকাল সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। এরপর বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন। সে সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর বোন শেখ রেহানা।  শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হলো। ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে জনগণের বিপুল সায় নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন। এরপর নিজের শাসনামলে আর কোনো গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন তিনি হতে দেননি। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ভোটাধিকার ও বাক্‌স্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘন, ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচার, দেশকে স্বজনতোষী পুঁজিবাদের কবলে ফেলা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা, ঋণের নামে ব্যাংক লুটের সুযোগ দেওয়া, আয়বৈষম্য চরম পর্যায়ে নিয়ে যাওয়াসহ বিস্তৃত অভিযোগ রয়েছে।  এসবের বিপরীতে তিনি ঢাল হিসেবে ব্যবহার করতেন অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নকে। কিন্তু শেষ সময়ে অর্থনী...