প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
2 people, including the attacker, were killed in a gunman's attack on a hospital in the United States
যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ ২ জন নিহত
যুক্তরাষ্ট্রের একটি মানসিক হাসপাতালে বন্দুক হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীরও মৃত্যু হয়।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। তবে হামলায় নিহত ব্যক্তি এবং হামলকারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ঠিক কী কারণে ওই ব্যক্তি হাসপাতালে হামলা চালিয়েছিল সে বিষয়টি সম্পর্কে স্পষ্ট হওয়া যায়নি।
নিউ হ্যাম্পশায়ার হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হামলাকারীর নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।
নিউ হ্যাম্পশায়ার পুলিশের কর্নেল মার্ক হল জানান, তদন্তের কারণে হাসপাতালে পুলিশ কিছু সময় থাকলেও জনসাধারণ ও হাসপাতালের রোগী বা কর্মীদের জন্য কোনো হুমকি না। তথ্যসূত্র: ইউএসএ টুডে, জাগোনিউজ

Comments
Post a Comment