রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ পোপের শেষকৃত্যে অংশ নিয়েছেন অন্তত ৫০ জন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ১২ জন রাজা-রানী। পোপ ফ্রান্সিসকে শেষবিদায় জানাতে তার শেষকৃত্যে অংশ নিয়েছেন বিশ্বের অনেক নেতা ও রাজপরিবারের সদস্যরা। সবার পরনে দেখা গেছে কালো পোশাক। শোকাহত হৃদয়ে তারা ক্যাথলিক ধর্মগুরুকে বিদায় জানাচ্ছেন। শনিবার (২৬ এপ্রিল) পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় ১৩০টি বিদেশি প্রতিনিধি দল অংশ নিয়েছে, যার মধ্যে ৫০ জন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ১২ জন রাজা-রানী রয়েছেন। ফক্স নিউজের খবরে বলা হয়েছে, বিশিষ্ট বিশ্বনেতাদের মধ্যে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পোপের শেষকৃত্যে অংশ নিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও তার স্ত্রী ভিক্টোরিয়াসহ আরো রয়েছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ; ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি; ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি...