প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চার কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর দুই বিচারক এবং দুইজন প্রসিকিউটর সহ চারজন আইসিসি কর্মকর্তার উপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। আইসিসি এই নিষেধাজ্ঞাকে ‘নিরপেক্ষ বিচারিক প্রতিষ্ঠানের স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট আক্রমণ’ বলে নিন্দা করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আইসিসির চার কর্মকর্তা আমেরিকান এবং ইসরায়েলিদের বিচারের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিষেধাজ্ঞার ফলে, মার্কিন এখতিয়ারে লক্ষ্যবস্তুদের যে কোনো সম্পদ জব্দ করা হবে। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ আনায় মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই আইসিসির সাবেক প্রধান প্রসিকিউটর করিম খান এবং আরো চারজন ট্রাইব্যুনাল বিচারকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার নতুন করে যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তারা হলেন- আইসিসির বিচারক কানাডার কিম্বার্লি প্রোস্ট এবং ফ্রান্সের নিকোলাস গিলো, ফিজির প্রসিকিউটর নাজাত শামীম খান এবং সেনেগালের মামে মান্দিয়ায়ে নিয়াং। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, “এই ব্যক্তিরা বিদেশী ব্যক...