Plan to kill Trump again! Youth arrested with AK-47 Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Plan to kill Trump again! Youth arrested with AK-47

trump watches as man with ak-47 arrested near rnc,trump,donald trump,president trump,the man who killed bin laden,trump impeachment,trump announcement chicago,conversations in the digital age with jim zirin,arrest,trump announcement,cop kills man in hotel,police shoot unarmed man with his hands up,president donald trump,the 11th hour with brian williams,man with 2 knives shot dead earlier,trump legal team,destiny twitch,trump rally shooting
 আবারও ট্রাম্পকে হত্যার ছক! একে-৪৭-সহ গ্রেপ্তার যুবক

সময়টা সত্যিই খারাপ যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি তাঁর কানের পাশ ঘেঁষে চলে গিয়েছে মৃত্যু। তবে বিপদের শঙ্কা যে এখনও কাটেনি তা স্পষ্ট। 

এবার ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমাবেশে ঢোকার আগেই একে-৪৭ রাইফেল-সহ গ্রেপ্তার করা হল এক আততায়ীকে। কানে ব্যান্ডেজ নিয়ে এই সমাবেশে উপস্থিত ছিলেন খোদ ডোনাল্ড ট্রাম্প। 

পাশাপাশি ওই কর্মসূচিতে ছুরি নিয়ে প্রবেশের চেষ্টা করে আরও এক যুবক। তাঁকে গুলি করে হত্যা করেছে পুলিশ। সব মিলিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। আমেরিকার মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনের আয়োজন করা হয়েছিল। 

যেখানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প-দহ দলের সব শীর্ষ নেতৃত্ব। সদ্য হামলার মুখে পড়া ডোনাল্ড ট্রাম্পের জন্য নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি ছিল ওই অনুষ্ঠানকে ঘিরে। সেখানেই মুখে স্কি মাস্ক পরে যোগ দিতে আসে এক যুবক।

 তাঁকে দেখেই সন্দেহ হয় পুলিশের। কনভেনশন সেন্টারে তাঁকে প্রবেশ করতে বাধা দেয় পুলিশ। তাঁর সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই মেলে একে৪৭ রাইফেল-সহ অসংখ্য গুলি। 

সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ। পাশাপাশি মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনের কাছে আরও এক সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে পুলিশ। 

অনুমান করা হচ্ছে ট্রাম্পের উপর হামলার উদ্দেশ্য নিয়েই সেখানে উপস্থিত হয়েছিল যুবক। ধারালো ছুরি নিয়ে কনভেনশন চত্ত্বরে ঘোরাঘুরি করছিল ২১ বছরের ওই যুবক। পুলিশ বার বার তাঁকে ছুরি ফেলে দিতে বলে। 

যদিও পুলিশের নির্দেশ অগ্রাহ্য করে সে। এর পর তাঁকে গুলি করে পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। এই ঘটনার একটি ভিডিও পুলিশের তরফে প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার পেনসিলভ্যানিয়ার বাটলারে নির্বাচনী প্রচার ছিল রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের। 

সেখানেই তাঁর উপর হামলা চলে। কান ঘেঁষে বেরিয়ে যায় আততায়ীর গুলি। কপালজোরে রক্ষা পান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয় এক ব্যক্তির। 

গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও দুজন। পরে অবশ্য সিক্রেট সার্ভিসের পালটা আক্রমণে নিকেশ হয় বন্দুকবাজ। তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...