রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
আবারও বিতর্কিত মন্তব্য করে সমালোচিত ট্রাম্প মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কিত বক্তব্যের জন্য আলোচনায় এলেন। রবিবার (২৭ অক্টোবর) নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক জনসভায় সাবেক প্রেসিডেন্ট ও তার মিত্ররা একাধিক অশোভন ও বর্ণবাদী মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। অভিবাসীদের একাধিকবার ‘ভয়াবহ ও রক্তপিপাসু অপরাধী’ বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। অবৈধ অভিবাসন বন্ধ ও অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া নিয়ে তার পরিকল্পনার কথা বলেছেন তিনি উপস্থিত জনতাকে। ট্রাম্প বলেছেন, “(প্রেসিডেন্ট হলে) প্রথম দিনই আমি মার্কিন ইতিহাসের বৃহত্তম ‘ডিপোর্টেশন প্রোগ্রাম’ চালু করব। দখলদারদের হাত থেকে আমি প্রতিটি শহর রক্ষা করব।” এছাড়া, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ‘খুবই কম বুদ্ধিসম্পন্ন মানুষ’ বলে উপহাস করেছেন সাবেক প্রেসিডেন্ট। তার এসব বক্তব্য ও অভিবাসীদের নিয়ে কঠোরতার বাগাড়ম্বরে উল্লাস করেছেন রিপাবলিকান সমর্থকরা। জনসভায় একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ট্রাম্পের পক্ষে বক্তব্য দিয়েছেন। তাদের কয়ে...