Trump criticized for controversial comments again Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Trump criticized for controversial comments again

 আবারও বিতর্কিত মন্তব্য করে সমালোচিত ট্রাম্প

আবারও বিতর্কিত মন্তব্য করে সমালোচিত ট্রাম্প

মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কিত বক্তব্যের জন্য আলোচনায় এলেন। রবিবার (২৭ অক্টোবর) নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক জনসভায় সাবেক প্রেসিডেন্ট ও তার মিত্ররা একাধিক অশোভন ও বর্ণবাদী মন্তব্য করেছেন। 

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। অভিবাসীদের একাধিকবার ‘ভয়াবহ ও রক্তপিপাসু অপরাধী’ বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। অবৈধ অভিবাসন বন্ধ ও অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া নিয়ে তার পরিকল্পনার কথা বলেছেন তিনি উপস্থিত জনতাকে। 

ট্রাম্প বলেছেন, “(প্রেসিডেন্ট হলে) প্রথম দিনই আমি মার্কিন ইতিহাসের বৃহত্তম ‘ডিপোর্টেশন প্রোগ্রাম’ চালু করব। দখলদারদের হাত থেকে আমি প্রতিটি শহর রক্ষা করব।” এছাড়া, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ‘খুবই কম বুদ্ধিসম্পন্ন মানুষ’ বলে উপহাস করেছেন সাবেক প্রেসিডেন্ট। 

তার এসব বক্তব্য ও অভিবাসীদের নিয়ে কঠোরতার বাগাড়ম্বরে উল্লাস করেছেন রিপাবলিকান সমর্থকরা। জনসভায় একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ট্রাম্পের পক্ষে বক্তব্য দিয়েছেন। তাদের কয়েকজনকেও বর্ণবাদী ও নারীবিদ্বেষী মন্তব্য করে সমর্থকদের আকৃষ্ট করার প্রয়াস নিতে দেখা যায়। 

ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী জিউলিয়ানি বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ‘সন্ত্রাসীদের’ পক্ষে আছেন কমলা হ্যারিস। যদিও তার এই অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ তিনি দেননি। শেতাঙ্গ আধিপত্যবাদী ও বর্ণবাদী বক্তব্যের জন্য ট্রাম্প দীর্ঘদিন ধরেই সমালোচকদের চক্ষুশূল হয়ে আছেন। 

তেমনই একজন সমালোচক হিলারি ক্লিনটন, যিনি ২০১৬ মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের হয়ে ট্রাম্পের বিরুদ্ধে লড়েছিলেন। তার মতে, ট্রাম্পের জনসভা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে নাৎসি সমর্থকদের আয়োজিত জনসভার সঙ্গেই কেবল তুলনীয়। 

তবে সব অভিযোগ বরাবরের মতো উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, এগুলো নাৎসি বা বর্ণবাদ নয়। আমাদের মূলমন্ত্র ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’। আর কিছু না। তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...