This person from Nepal can sing the national anthem of 160 countries! Skip to main content

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

This person from Nepal can sing the national anthem of 160 countries!

 This person from Nepal can sing the national anthem of 160 countries!

নেপালের এই ব্যক্তি গাইতে পারেন ১৬০টি দেশের জাতীয় সঙ্গীত!

নেপালের এক অসাধারণ প্রতিভাবান ব্যক্তি দল বাহাদুর সারা বিশ্বের মানুষের মন জয় করে নিয়েছেন। জানা গিয়েছে, তিনি ১৬০টিরও বেশি দেশের জাতীয় সঙ্গীত গাইতে পারেন। শুধু গান গাওয়া নয়, তিনি প্রতিটি সঙ্গীতের সঠিক উচ্চারণ ও সুরও নিখুঁতভাবে রপ্ত করেছেন। 

এই অসাধারণ কৃতিত্বের জন্য নেপাল সরকার তাকে “বিশ্ব রাষ্ট্রগান যাত্রী রামজি নেপালি” উপাধিতে ভূষিত করেছে। বর্তমানে দল বাহাদুর বাস করেন উত্তরাখণ্ডের আলমোড়ায়। 

জানা যায়, ২০১৫ সালে এখান থেকেই তাঁর যাত্রা শুরু হয়েছিল। বাহাদুর জানিয়েছেন, তাঁর লক্ষ্য ছিল স্পষ্ট, যত বেশি সম্ভব দেশের জাতীয় সঙ্গীত শেখা এবং তা পুরোপুরি রপ্ত করা। ইউটিউব ভিডিও দেখে এবং ভারত ও বিদেশে থাকা বন্ধুদের সহায়তায় এই যাত্রা শুরু করেন। ধীরে ধীরে তিনি প্রতিটি সঙ্গীতের কথা এবং সুর নিখুঁতভাবে মুখস্থ করেন। আলমোড়ায় তাঁর সফরকালে তিনি ক্যামেরার সামনে একাধিক দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

তাঁর গলায় শোনা গিয়েছে, ভারত, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, ফ্রান্সের জাতীয় সঙ্গীত। শুনে মনে হবে না যে কোনও ভিন্ন দেশের ব্যক্তি জাতীয় সঙ্গীত গাইছেন, দল বাহাদুরের পরিবেশন এতটাই সুন্দর। মধুর কণ্ঠ এবং নিখুঁত উচ্চারণে অভিভূত হয়ে পড়েছেন শ্রোতারাও। 

তবে এরকম এক লক্ষ্য নিয়ে দল বাহাদুর এগিয়েছেন কেন জানতে চাওয়ায় তিনি জানান, বিভিন্ন দেশের মধ্যে ঐক্য ও বোঝাপড়া বৃদ্ধি করাই তাঁর মূল উদ্দেশ্য। তিনি বলেন, ‘যখন আমি কোনো দেশের জাতীয় সঙ্গীত গাই, তখন মনে হয় যেন আমি তাদের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হচ্ছি। আমি শুধু গান গাই না, আমি তাদের গর্ব, ইতিহাস এবং সংস্কৃতির অংশীদার হয়ে উঠি’। তথ্যসূত্র: আজকাল অনলাইন


Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

India is on fire, 40,000 affected by heatstroke, 192 vagrants died in the summer in Delhi!

  দাবদাহে পুড়ছে ভারত, হিটস্ট্রোকে আক্রান্ত ৪০ হাজার, দিল্লিতে গরমে ১৯২ ভবঘুরের মৃত্যু! চলতি গ্রীষ্ম রেকর্ড গরমের সাক্ষী হয়েছে ভারত। দাবদাহের ভয়াবহতা চরমে পৌঁছেছে। দাউদাউ গরমে গত তিন দিনে কেবল দিল্লি, নয়ডাতেই ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে।  এবার জানা গেল, গত সাড়ে তিন মাসে তপ্ত কড়াইয়ের ভারতে ৪০ হাজার মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন!  অন্যদিকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, ১১ থেকে ১৯ জুনের মধ্যে গরমে ১৯২ জন ভবঘুরের মৃত্যু হয়েছে রাজধানীতে।  এদিকে প্রকৃতির খামখেয়ালিপনার সাক্ষী উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। উত্তর ও মধ্য ভারত যখন বৃষ্টির অপেক্ষায় চাতক, তখন অসম-সহ একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।  আবহ বিজ্ঞানীরা বলছেন, এবার ভয়ংকরতম গ্রীষ্মের সাক্ষী গোটা এশিয়াই। ভারতের উত্তরাঞ্চলের রাজ্যগুলিতে গড় তাপমাত্রা ৫০ ডিগ্রির আশপাশে থাকছে।  জলবায়ুর এই পরিবর্তনের জন্য দায়ী মানব সভ্যতা। আরও ভালো করে বললে ‘উন্নয়ন’। গত মার্চের পর থেকেই ক্রমশ অসহনীয় হয়েছে উঠেছে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপামাত্রা।  সূর্যের লেলিহান উনুনে পুড়ে আকাশে উড়তে উড়তে বহু পাখির মৃত্যু হচ্...