US imposes sanctions on 4 ICC officials Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

US imposes sanctions on 4 ICC officials

US imposes sanctions on 4 ICC officials

ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চার কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর দুই বিচারক এবং দুইজন প্রসিকিউটর সহ চারজন আইসিসি কর্মকর্তার উপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। 

আইসিসি এই নিষেধাজ্ঞাকে ‘নিরপেক্ষ বিচারিক প্রতিষ্ঠানের স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট আক্রমণ’ বলে নিন্দা করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আইসিসির চার কর্মকর্তা আমেরিকান এবং ইসরায়েলিদের বিচারের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিষেধাজ্ঞার ফলে, মার্কিন এখতিয়ারে লক্ষ্যবস্তুদের যে কোনো সম্পদ জব্দ করা হবে।

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ আনায় মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই আইসিসির সাবেক প্রধান প্রসিকিউটর করিম খান এবং আরো চারজন ট্রাইব্যুনাল বিচারকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বুধবার নতুন করে যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তারা হলেন- আইসিসির বিচারক কানাডার কিম্বার্লি প্রোস্ট এবং ফ্রান্সের নিকোলাস গিলো, ফিজির প্রসিকিউটর নাজাত শামীম খান এবং সেনেগালের মামে মান্দিয়ায়ে নিয়াং।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, “এই ব্যক্তিরা বিদেশী ব্যক্তি যারা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাগরিকদের আন্তর্জাতিক ফৌজদারি আদালতের তদন্ত, গ্রেপ্তার, আটক বা বিচারের প্রচেষ্টায় সরাসরি জড়িত ছিলেন।”

তিনি আরো বলেছেন, প্রশাসন “আমাদের সেনা, আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের মিত্রদের আইসিসির অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় মনে করা যেকোনো পদক্ষেপ গ্রহণ” অব্যাহত রাখবে।

একটি পৃথক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আফগানিস্তানে কর্মীদের উপর আইসিসির তদন্তের অনুমোদন দেওয়ার রায়ের জন্য প্রোস্টের ওপার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গাজায় ইসরায়েলের যুদ্ধের সাথে সম্পর্কিত বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুমোদন দেওয়ার রায়ের জন্য গিলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি

 

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...