Complications with constituencies due to river erosion Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Complications with constituencies due to river erosion

নদীভাঙনের কারণে নির্বাচনী এলাকা নিয়ে জটিলতা

 

ভারত হয়ে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা। প্রায় পাঁচ দশক ধরে আগ্রাসী এ নদীতে বিলীন হয়েছে মানুষের আবাদি জমি, ভিটা মাটিসহ সরকারি-বেসরকারি অসংখ্য স্থাপনা। বাড়ি ঘর জমি হারিয়ে নিঃস্ব হয়ে স্থানান্তরিত হয়েছেন বহু পরিবার। পদ্মার ভাঙনের ফলে শিবগঞ্জ উপজেলার উজিরপুর, পাঁকা ও দুর্লভপুর এই তিন ইউনিয়নের হাজার হাজার বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বিশেষ করে ভাঙনের কবলে পড়ে উজিরপুর ইউনিয়নের প্রায় ৫০ শতাংশ বাসিন্দা পার্শ্ববর্তী পাঁকা, দুর্লভপুর ও ছত্রাজিতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসবাস শুরু করেছেন। এছাড়াও কিছু পরিবার শিবগঞ্জ পৌর এলাকায় স্থায়ী আবাসনও গড়েছেন। এক ওয়ার্ডের বাসিন্দা অন্য ওয়ার্ডে স্থায়ী আবাসন বানিয়ে বসবাস করছেন। এতে নদী  তীরবর্তী এলাকার নির্বাচনী এলাকা নিয়ে দেখা দিয়েছে  জটিলতা। ২০২১ সালের ২০ জানুয়ারি (মঙ্গলবার) নির্বাচনী সীমানা নিষ্পত্তির আবেদন চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছিলেন উজিরপুর ইউনিয়নের সাবেক মেম্বার রফিকুল ইসলাম। আবেদনের একটি অনুলিপি জেলা নির্বাচন কর্মকর্তার কাছেও জমা দিয়েছিলেন তিনি। রফিকুল ইসলামের জমা দেওয়া আবেদন থেকে জানা গেছে, নদী ভাঙনের ফলে সীমানা বিলুপ্তি হয়ে বর্তমানে পাঁকা ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ড। দুর্লভপুর ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এবং ছত্রাজিতপুর ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সীমানা নিয়ে জটিলতা আছে। 

ভাঙন কবলিত এলাকা থেকে নৌকায় করে বাড়ির মালামাল সরিয়ে নিচ্ছে  একটি পরিবার

রফিকুল ইসলাম বলেন, ‘নদী ভাঙনের কারণে নির্বাচনী এলাকা নিয়ে জটিলতা দেখা দেয়। গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে নির্বাচনী সীমানা নিষ্পত্তির আবেদন করি। এ বিষয় নিয়ে কয়েকরার জেলা-উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করি। কিন্তু তারা কোনো সন্তোষজনক উত্তর দেয়নি। এখনও ওই সব স্থানে নির্বাচনী এলাকা নিয়ে জটিলতা আছে।’খোঁজ নিয়ে জানা গেছে, সীমানা জটিলতায় পদ্মা পাড়ের দুর্লভপুর ইউনিয়নে দু-দুবার নির্বাচন বাতিল হওয়ারও নজির আছে। ২০২১ সালের ১৩ নভেম্বর প্রতীক বরাদ্দ হওয়ার পরেও সীমানা জটিলতায় নির্বাচন স্থগিত হয়। একই ঘটনায় চলতি বছরের ২৬ জুন দ্বিতীয় বারের মতো হাইকোর্টের নির্দেশে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

বাড়ি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছেন পদ্মা পাড়ের অনেক বাসিন্দা

উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান বলেন, ‘দুর্লভপুর ইউনিয়নের অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা সংশোধনের আবেদন করেন দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজিব। সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা সংশোধন না হওয়ায়  নির্বাচন পরিচালনা কমিটির উপ-সচিব আতিয়ার রহমানের স্বাক্ষরিত একটি আদেশের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়।’ জেলার সুধীজনরা বলছেন,  সীমানা বিরোধ নিষ্পত্তি হলে না হলে নাগরিকরা তাদের সাংবিধানিক অধিকার ফিরে পাবেন না। জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...