Ukrainian journalists also received Pulitzer in 2022 Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Ukrainian journalists also received Pulitzer in 2022

 ইউক্রেনীয় সাংবাদিকরাও 2022 সালে পুলিৎজার পেয়েছিলেন


সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতের সর্বোচ্চ সম্মাননার পুরস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার। নিউইয়র্ক সিটিতে অবস্থিত কলাম্বিয়া ইউনিভার্সিটির তরফে প্রতিবছর এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। স্থানীয় সময় সোমবার (৯ মে) পুলিৎজার পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবেও খ্যাত। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত তিনজন ইউক্রেনীয়সহ মোট সাতজন সাংবাদিক নিহত হয়েছেন। এবার পুলিৎজারের বিশেষ বিভাগে পুরস্কার পেয়েছেন ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাজ করা সাংবাদিকরা। গত ২৪ ফেব্রæয়ারি রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে জীবন বাজি রেখে যুদ্ধের খবরাখবর তুলে ধরার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হলো। পুরস্কার ঘোষণার সময় পুলিৎজারের বোর্ড সদস্য মার্জরি মিলার বলেন, ‘সাহস, সহনশীলতা এবং সত্য প্রতিবেদন প্রকাশ করার

যে প্রতিশ্রæতি’ পালন করেছেন ইউক্রেনে কর্মরত সাংবাদিকরা তার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হলো তাদের। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনার সংবাদ পরিবেশন করায় এ বছর পুলিৎজার পুরস্কার পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। ভারতে করোনা মহামারির চিত্র তুলে ধরে ফিচার ফটোগ্রাফি বিভাগে পুরস্কৃত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ ছাড়া গেটি ইমেজের পাঁচজন ফটোগ্রাফার পেয়েছেন এই সর্বোচ্চ সম্মাননা। উইন ম্যাকনামি, ড্রু অ্যাঞ্জেরার, স্পেন্সার প্ল্যাট, স্যামুয়েল কোরাম এবং জন চেরিকে ক্যাপিটলের ৬ জানুয়ারির আক্রমণের ঘটনা কাভারেজের জন্য ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে বিজয়ী ঘোষণা করা হয়। গত বছর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ছবি তুলে একই বিভাগ থেকে পুরস্কৃত হয়েছেন লস অ্যাঞ্জেলেস টাইমসের আলোকচিত্রী মার্কাস ইয়াম। পুলিৎজারে জাতীয় বিষয়ে প্রতিবেদন, আন্তর্জাতিক প্রতিবেদন ও সমালোচনা বিভাগে তিনটি পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস। সংবাদমাধ্যমটির প্রতিবেদক আন্দ্রেয়া এলিয়ট তার ‘ইনভিসিবল চাইল্ড: পোভার্টি, সারভাইভাল অ্যান্ড হোপ ইন অ্যান আমেরিকান সিটি’ বইয়ের জন্য আলাদাভাবে পুরস্কার পেয়েছেন। এ ছাড়া ব্রেকিং নিউজ বিভাগে পুরস্কার জিতেছে মিয়ামি হেরাল্ডও।

তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স, জাগোনিউজ

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...