Vietnamese boat rescued 154 Rohingya from sinking boat Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Vietnamese boat rescued 154 Rohingya from sinking boat

 ১৫৪ রোহিঙ্গাকে ডুবন্ত নৌকা থেকে উদ্ধার করল ভিয়েতনামি নৌযান

আন্দামান সাগরে ডুবন্ত একটি নৌকা থেকে ১৫৪ রোহিঙ্গাকে উদ্ধার করে তাদেরকে মিয়ানমারের নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে ভিয়েতনামি একটি নৌযান। বৃহস্পতিবার ভিয়েতনামের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ কথা জানায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভিটিসি নিউজ জানায়, সিঙ্গাপুর থেকে মিয়ানমার যাওয়ার পথে বুধবার মিয়ানমার উপকূল থেকে ২৮৫ মাইল দক্ষিণে ভিয়েতনামি নৌযান হাই ডুয়ং ২৯ ডুবন্ত ওই নৌকাটি দেখতে পায়। রহিঙ্গা মুসলিমরা মিয়ানমারে দীর্ঘদিন ধরেই দমনপীড়নের শিকার হয়ে আসছে দেশ থেকে পালিয়ে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পৌঁছাতে সংখ্যালঘু এ সম্প্রদায়ের অনেককেই সাম্প্রতিক সময়ে ছোট নৌকা করে সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে। হাই ডুয়ং ২৯ যখন রোহিঙ্গাবোঝাই নৌকাটি দেখতে পায় তখন ইঞ্জিন বিকল হয়ে পড়া নৌকাটির ভেতরে ফুটো দিয়ে পানি ঢুকছিল, জানিয়েছে ভিটিসি নিউজ। ডুবন্ত ওই নৌকা থেকে যে ১৫৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ৪০ নারী ও ৩১টি শিশু ছিল বলেও জানিয়েছে তারা। রোহিঙ্গাদের উদ্ধার করার ঘণ্টাখানেক পর ওই নৌকাটি ডুবে যায়। উদ্ধার রোহিঙ্গাদের বৃহস্পতিবারই মিয়ানমারের নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয় বলে ভিটিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে। ওই রোহিঙ্গাদের ভাগ্যে এরপর কী ঘটেছে তা জানা যায়নি। এ প্রসঙ্গে কথা বলতে তাৎক্ষণিকভাবে মিয়ানমার জান্তার মুখপাত্রের সঙ্গেও যোগাযোগ করতে পারেনি রয়টার্স। ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভিয়েতনামি নৌযানটির মালিক হাই ডুয়ং পেট্রলিয়াম অ্যান্ড মেরিন কর্পোরেশনের কাছে এ ব্যাপারে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তাদের সাড়া পাওয়া যায়নি। গত সপ্তাহে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, চলতি বছর মিয়ানমার ও বাংলাদেশের মাঝখানে থাকা আন্দামান সাগর পাড়ি দিতে চাওয়াদের সংখ্যায় ‘নাটকীয় বৃদ্ধি’ দেখা গেছে। ২০২২ সালে এখন পর্যন্ত অন্তত এক হাজার ৯০০ জন ক্রসিংটি পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন, যা ২০২০ সালের ছয়গুণ। পালানোর চেষ্টা করা মানুষদের মধ্যে এবছর অন্তত ১১৯ জনের মৃত্যুও হয়েছে, বলেছে ইউএনএইচসিআর। তথ্যসূত্র: বিডিনিউজ


Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...