Sudden train strike: Passengers protest at Rahanpur station for not reaching their destination after buying tickets Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Sudden train strike: Passengers protest at Rahanpur station for not reaching their destination after buying tickets

  হঠাৎ ট্রেন ধর্মঘট : টিকিট কেটে গন্তব্য না পৌঁছায় রহনপুর স্টেশনে যাত্রীদের বিক্ষোভ



মোঃ হারুন অর রশীদ, শিবগঞ্জ সংবাদদাতাঃ পুরনো নিয়মে ভাতা ও পেনশন সুবিধা বহাল রাখার দাবিতে রানিং স্টাফদের কোনো প্রকার ঘোষণা ছাড়াই হঠাৎ ধর্মঘট আহবান করায় চাঁপাইনবাবগঞ্জে রহনপুর রেলওয়ে স্টেশনে বিক্ষোভ করেছে রেলযাত্রীরা ।বুধবার (১৩ এপ্রিল) সকালে রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের ( মেইল ১৬ ডাউন ট্রেন) যাত্রীরা টিকিট কেটে গন্তব্য না পৌঁছায় এ দুর্ভোগের পড়তে হয়। এদিকে ট্রেনের লোকোমাস্টার এবং গার্ডরা কোনো প্রকার ঘোষনা ছাড়াই হঠাৎ করে দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানালে ট্রেনটির যাত্রা বাতিল করা হয়। এতে স্টেশনে শত শত যাত্রী আটকা পড়ে। এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে যাত্রীরা উত্তোজিত হয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যাত্রীদের টিকিট ফেরত নেওয়ার হয়। ওই ট্রেনের যাত্রী শরিফউদ্দিন জানান, পরিবারের এক সদস্যকে নিয়ে চিকিৎসা করতে রাজশাহী যাব। টিকিট কেটে ট্রেনে বসেছিলাম।ট্রেনটি সকাল ৬টা ২০ মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে বলা হয় চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ট্রেন যাবে না। রহনপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমান অপর যাত্রী ছাত্র রায়হান জানান, খুব ভোরে ভোলাহাট উপজেলা থেকে আসছি। এসে শুনছি ট্রেনটি ছেড়ে যাবে না। নিরুপায় হয়ে গেলাম। বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত আবু তালেব জানান, বাংলা নববর্ষের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ভোরে স্টেশনে এসেছি। এসে দেখি ট্রেন বন্ধ। এখন স্ত্রী-সন্তানদের নিয়ে কীভাবে যাব দুশ্চিন্তায় পড়েছি। আবু তালেবের মতো অনেকই হঠাৎ ট্রেন বন্ধের সিদ্ধান্তের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে রহনপুর রেলওয়ে স্টেশনমাষ্টার মির্জা কামরুল ইসলাম জানান, রানিং স্টাফদের ধর্মঘটের কারনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম বলেন, খবর পেয়ে পুলিশসহ তিনি ঘটনাস্থলে এসে উত্তেজিত যাত্রীদের শান্ত করা হয়। গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন বলেন, রেলস্টেশনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...