PF NGO disappears in Shibganj with Rs 1.5 crore from customers Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

PF NGO disappears in Shibganj with Rs 1.5 crore from customers

 শিবগঞ্জে গ্রাহকদের কাছ থেকে দেড় কোটি টাকা নিয়ে উধাও পিএফ এনজিও


শিবগঞ্জে গ্রাহকের প্রায় দেড় কোটি নিয়ে উধাও হয়েছে ১৫ রশিয়া ফাউন্ডেশন নামে একটি স্থানীয় এনজিও। এনজিও ইদ-উল ফিতরের ছুটিতে এ কা- ঘটিয়েছে ১৫ রশিয়া ফাউন্ডেশন (পিএফ)এর পরিচালক আসদাক ও তার ছেলে আশিক। শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে (নিবন্ধন নং স.সে.অ. নবাব-৪৯৫/১৫) এনজিও শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাটে প্রধান কার্যলয় করে ২০১৪ সাল থেকে অবৈধভাবে ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছিল। সোমবার সকালে সরজমিনে পরিদর্শন করে অফিস বন্ধ পাওয়া গেছে।

১৫ রশিয়া ফাউন্ডেশনের কয়েখজন কর্মী জানান, ইদের আগে আমরা ঠিকমতই অফিস করেছি। ইদের ছুটিতে পরিচালক আসদাক আলি ও তার ছেলে শাখা ব্যবস্থাপক আশিক শাখার ১ কোটি ৪০ লাখ টাকা লোপাট করেছে বলে জানতে পারলাম। শুধু টাকাই নয় অফিসের আসবাবপত্রও নিয়ে গেছে। এখন আমরা চরম বিপাকে। একদিকে গ্রাহকরা আমাদের চাপ সৃষ্টি করছে, অন্যদিকে আমাদের জামানতের টাকাও হারালাম। তারা আরো জানান, পরিচালকের স্ত্রীকে বিষয়টি জানালে তাদেরকে বিভিন্ন ধরনের গালিগালাজ ও খারাপ মামলায় জড়িয়ে দেয়ার হুমকি ধামকি দেয়। বিষয়টি জানাজানির পর সাধারণ গ্রাহকরা কিস্তি দেয়া বন্ধ করে দিয়েছে। গ্রাহকদের চাপের মুখে পরিচালকের সাথে কর্মীরা ফোনে আলাপ করলে তিনিও বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন বলে কর্মীদের অভিযোগ। এনজিওটির গ্রাহক আবু সায়েম, আলম, হারিজ, নজরুল, সোহবুল, নুরুল ও নাজমা সহ অনেকে অভিযোগ করে বলেন, আমরা অনেক কষ্ট করে এই এনজিওতে বিশ্বাস করে টাকা জমা রেখেছিলাম। কিন্তু ইদের পর থেকে আর অফিস খুলেনি। পরে জানতে পারি পরিচালক মে. আসদাক আলি ও তার ছেলে শাখা ব্যবস্থাপক আশিক সব টাকা নিয়ে পালিয়ে গেছে। আমরা আমাদের টাকা ফেরত চাই এবং তাদের বিচার চাই।

এ ব্যাপারে ১৫ রশিয়া ফাউন্ডেশন (পিএফ) এনজিওর ব্যবস্থাপনা পরিচালক মো. আসদাক আলী মাস্টার সাথে মুঠোফোনে যোগাযোগে চেষ্টা করা হলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। শুধু ১৫ রশিয়া ফাউন্ডেশনই গত দুই বছরের শিবগঞ্জ উপজেলা থেকে কোটি কোটি টাকা নিয়ে লোপাট হয়ে ৮/১০ টি নামে-বেনামের এনজিও। তার মধ্যে রুপালী সমাজ উন্নয়ন সংস্থা, মার্সেল অরফানসবিডি ফাউন্ডেশন, কুসুম কলি পল্লী উন্নয়ন সোসাইটি, ফাইজা সমাজ উন্নয়ন সংস্থা, আল রাজী ও পিয়াস ডেভেলপমেন্ট সহ নাম করা এনজিও। এসময় এনজিওর পরিচালকগণ জনগণের কোটি কোটি টাকা নিজ পকেটে নিয়ে লোপাট হয়েছে। এমন অর্থ লোপাটের ঘটনা ঘটে কোনো কর্ণপাত করছেন না স্থানীয় প্রশাসন বলে অভিযোগ ভুক্তভোগী জনগণের।

এদিকে নামে-বেনামে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে অস্তিত্বহীন এনজিও নামে সুদের ব্যবসার প্রতিষ্ঠান। এই এনজিওগুলো সমাজ সেবা, যুব, সমবায় ও জয়েন্টস্টকের নিবন্ধন নিয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরেটি (এমআরও)’র কোনো অনুমতি না থাকা সত্ত্বেও তাদের ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এক সময় এনজিওগলো জনগণের টাকা নিজ পকেটে নিয়ে উধাও ও লোপাট হয়ে যাচ্ছে পরিচালকরা। যেনো জনগণের টাকা আত্মসাৎ ও লোপাটের শীর্ষে পরিণত হয়েছে শিবগঞ্জের এই এনজিওগুলো। উপজেলা সমাজ সেবা ও যুব অধিদপ্তর বলছেন, আমাদের দপ্তর থেকে যাদের নিবন্ধন দেয়া হয়েছে, তারা শুধু সমাজের উন্নয়নের স্বেচ্ছাসেবী সংগঠন হয়ে কাজ করবে। তারা কোনো ঋণ কার্যক্রম করবে না এই মর্মে তাদের কাছ থেকে প্রত্যায়ণপত্র নেয়া হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, ১৫ রশিয়া ফাউন্ডেশন (পিএফ) এনজিওটি আমাদের নিবন্ধিত। তাদের শুধু স্বেচ্ছাসেবা মূলক কাজের জন্য নিবন্ধন দেয়া হয়েছে। তারা কোনো ঋণ কার্যক্রম চালাতে পারবে না। এই এনজিওটি উধাও হওয়ার বিষয়টি জানলাম মাত্র। অভিযোগ পেলে প্রয়োজনী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Comments

  1. জরুরী ভাবে তদন্ত করা প্রয়োজন বলে মনে করি।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...