The cost of living is skyrocketing in the UK Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The cost of living is skyrocketing in the UK

 যুক্তরাজ্যে লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয়


 মোঃ হারুন অর রশীদ, শিবগঞ্জ সংবাদদাতাঃ যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলছে। গত মাসে দেশটির মূল্যস্ফীতি তিন দশকের মধ্যে সর্বোচ্চ হয়েছে। এমন অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ও অর্থমন্ত্রী ঋষি সুনাকের ওপর চাপ বাড়ছে। বুধবার (১৩ এপ্রিল) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, মার্চে যুক্তরাজ্যে মূল্যস্ফীতির হার বেড়ে সাত শতাংশে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারিতে এই হার ছিল ছয় দশমিক দুই শতাংশ। মার্চের এই হার ১৯৯২ সালের পর সর্বোচ্চ। তাছাড়া রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা যে পূর্বাভাস দিয়েছিলেন তার চেয়ে বেশি। অন্যদিকে মাসভিত্তিতে এই বৃদ্ধির হার ১৯৮৮ সালের পর সর্বোচ্চ। জ্বালানি, খাদ্য ও আসবাবপত্রের দাম বাড়ায় এমন চিত্র ফুটে ওঠেছে। দেশটির বাজেট বিশ্লেষকরা জানিয়েছেন, এরই মধ্যে জীবনযাত্রার ব্যয় রেকর্ড পরিমাণ বেড়েছে। চলমান মূল্যস্ফীতি সরকারের জন্য খারাপ খবর বলেও জানানো হয়েছে। গত বছর থেকেই যুক্তরাজ্যের মূল্যস্ফীতি নজিরবিহীনভাবে বাড়ছে। অব্যাহত জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটে পরিস্থিতির অবনতি হচ্ছে দেশটিতে। এদিকে ইউক্রেনে রাশিয়া হামলা চালায় ২৪ ফেব্রুয়ারি। এরপরই মূলত জ্বালানির দাম বেড়ে যায়। গত মাসে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট বিভাগ জানায়, ২০২২ সালের শেষ প্রান্তিকে মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হতে পারে। এসময় মূল্যস্ফীতি দাঁড়াবে আট দশমিক সাত শতাংশে।

তথ্যসূত্র: জাগোনিউজ

Comments

  1. ভালো কিছু কামনা করি।

    ReplyDelete

Post a Comment