রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
সম্প্রতি নতুন একটি নাটকে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা। নাটকের নাম ‘কুয়াশায় ঘেরা’। গৌতম কৈরির চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ইয়ামিন জুয়েল। নাটকটিতে প্রভার বিপরীতে অভিনয় করেছেন এফ এস নাঈম।
গল্পে দেখা যাবে, প্রভা ও নাঈমের বিয়ে হয়েছে নয় বছর। এরও আগে তাদের দুই বছরের প্রেমের অধ্যায় ছিল।সংসার জীবনে যুক্ত হয়েছে মেয়ে। কিন্তু তাদের জীবন দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে। একদিন অন্তর ঝগড়া। দাম্পত্য কলহ শুরু হয় প্রভার জীবনে। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে।
এ নাটকে আইরিন চরিত্রে দেখা যাবে প্রভাকে অভিনয় করতে। নাটকটিতে আরো অভিনয় করেছেন মাজনুন মিজান, শামস সুমন প্রমুখ।

Comments
Post a Comment